শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » ফুলবাড়ীতে ছাত্র যুব নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ছাত্র যুব নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
![]()
মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ি:
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর বিদ্যালয় মাঠে বিকেল ৫ টায় দিনাজপুর -৫ (পার্বতীপুর -ফুলবাড়ি ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ফুলবাড়ি উন্নয়ন ফোরাম আয়োজিত “ছাত্র-যুব-নাগরিক সমাবেশে”২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী জনাব মোঃ আনোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ,রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এছাড়াও স্থানীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা একটি ন্যায়, ইনসাফ ভিত্তিক, ও ইসলামি রাষ্ট্র কায়েম করার কথা বলেন।
সমাবেশে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী আসতে থাকেন।
বিষয়: #ছাত্র #নাগরিক #ফুলবাড়ী #যুব #সমাবেশ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 