শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাণীনগর » রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধন
রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
নওগাঁর রাণীনগরে সপ্তম বারের মত শুরু করা হয়েছে ৫দিন ব্যাপী উপজেলা কাব-ক্যাম্পুরি। শুক্রবার সকালে বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখা রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান ৫দিন ব্যাপী ক্যাম্পুরির উদ্বোধন করেন।
উপজেলা স্কাউটস্রে কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আবু সাঈদ প্রামানিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সাংবাদিক হারুনুর রশিদ, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা প্রমুখ।
আয়োজকরা জানান, ৫দিন ব্যাপী এই উপজেলা কাব-ক্যাম্পুরিতে উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পুরি অনুষ্ঠিত হবে।
বিষয়: #উদ্বোধন #কাব #ক্যাম্পুরি #দিনব্যাপী #রাণীনগর




রাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখায় জঙ্গলের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাণীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাণীনগরে বিএনপির দুই নেতা বহিস্কার
রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রাণীনগরে ক্ষতিগ্রস্ত বিএনপি’র নেতা–নেত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
রাণীনগরে গ্রামীণ ঐতিহ্যবাহী “বয়লাগাড়ি” মেলা অনুষ্ঠিত
নওগাঁ-৬ আসনে বিএনপি-জামায়াতে ইসলামী, স্বতন্ত্রসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নওগাঁ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী
রাণীনগর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
