বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » রাণীনগরে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ
রাণীনগরে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
নওগাঁর রাণীনগরে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল
১০টায় রাণীনগর বায়তুল হিকমাহ্ একাডেমী প্রাঙ্গনে একাডেমী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একাডেমীর পরিচালক মোস্তফা ইবনে আব্বাসের সার্বিক ব্যবস্থাপনায় ও একাডেমীর সভাপতি খন্দকার ডা: আনজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মো: শরীফ উদ্দীন মাযহারী, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, একাডেমীর সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি প্রমুখ। এসময় প্রধান অতিথি মাত্র এক বছরে একাডেমীর সাফল্যের কথা তুলে ধরে আগামীতেও সফলতার এই ধারাবাহিকতা ধরে রাখতে একাডেমীর সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঐচ্ছিক ফান্ড থেকে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে বহুতল ভবন নির্মাণের সময় দুইতলা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আলী হোসেনের স্ত্রীর হাতে আর্থিক সহযোগিতা হিসেবে ১০হাজার টাকার চেক তুলে দেন।
বিষয়: #অভিভাবক #মতবিনিময় #রাণীনগর #সমাবেশ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 