শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা
এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা
বজ্রকণ্ঠ
![]()
লন্ডন থেকে ঢাকায় পৌঁছেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান।
সকাল পৌনে ১১টার দিকে ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি। বেলা পৌনে ১২টার দিকে তার গাড়িবহর হাসপাতালের সিসিইউ ইউনিটের সামনে পৌঁছায়। সেখানে কিছু সময় খালেদা জিয়ার পাশেই কাটান জুবাইদা রহমান।
হাসপাতাল থেকে বের হয়ে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজের মায়ের বাসায় যান ডা. জুবাইদা। বেলা ৩টার কিছু আগে তিনি ধানমন্ডির বাসায় পৌঁছান।
বিষয়: #এভারকেয়ার #জুবাইদা #থেকে #বাসায় #মায়ের










মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস 