সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » বিশেষ » বাংলাদেশে ৭মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কবার্তা ধ্বংশ হয়ে যেতে পারে দেশের ৮০% স্থাপনা
বাংলাদেশে ৭মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কবার্তা ধ্বংশ হয়ে যেতে পারে দেশের ৮০% স্থাপনা
মতিয়ার চৌধুরীঃ
![]()
গেল ২১ নভেম্বর ২০২৫ মাঝারি ধরনের একটি ভূমিকম্প অনুভব করেছে বাংলাদেশের মানুষ। এমন ভূমিকম্পের শঙ্কা বিশেষজ্ঞরা আগে থেকেই প্রকাশ করে আসছিলেন। এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সতর্ক হওয়ার একটি বার্তা বলে মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী সহ বিজ্ঞানীরা। দেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা দেখাচ্ছে ৫ দশমিক ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকার নিকটে নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
মেহেদি আহমেদ আনসারী মতে , বড় ভূমিকম্পগুলো ১৫০ বছর পর পর ফিরে আসার আশঙ্কা থাকে। সেই হিসেবে ৭ মাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসার সময় হয়ে গেছে। তাই আজকের এই ভূমিকম্পের পর সবাইকে সচেতন ও সাবধান হতে হবে। ঢাকা শহরে মোট ২১ লাখ সুউচ্চ ভবন রয়েছে, এর মধ্যে ছয় লাখ ভবন ছয়তলার ওপরে। বাকিগুলো ছয়তলার নিচে। বড় ভূমিকম্প হলে এই ছয় লাখ ভবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিশ্বব্যাংক ভূমিকম্প মোকাবিলাসহ নানা ক্ষেত্রে ব্যবহারের জন্য রাজউককে ১৮ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে জানিয়ে মেহেদি আহমেদ আনসারী জানান, কিন্তু রাজউকের তা মোকাবেলায় সেই সামর্থ্য নেই।
পেট্রো বাংলার ভূমিকম্প সতর্কতাঃ
দেশে ২ দিনে পরপর চারটি ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় সব গ্যাস কূপে ড্রিলিং কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে পেট্রোবাংলা। আজ (রোববার, ২৩ নভেম্বর ২০২৫) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক নির্দেশনায় এতথ্য জানানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন (বাপেক্স) জানায়, ২ দিনের মধ্যে ৪টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভুস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই সময়ে ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে সিলেট, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগের কোন জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়ামে করপোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে সেই ড্রিলিং কাজও ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।একই সঙ্গে নরসিংদী জেলায় সব প্রকার ড্রিলিং কাজ ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভার বাইপাইল এলাকায় আরও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। এছাড়া সন্ধ্যা ৬টার দিকে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকা।
এদিকে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সকালে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। সাধারণত ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন বা আফটারশকের সম্ভাবনা থাকে। গেলে কয়েক বছর যাবত বিজ্ঞানীরা সতর্ক করে আসছেন বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। প্রতি একশ বছর পরপরই এধরনের বড় ভূমিকম্প হয় । সবচাইতে ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা এবং সিলেট অঞ্চল। যদি ৬ মাত্রার অধিক ভূমিকম্প হয় সমগ্র দেশে এর প্রভাব পড়বে রাজধানী ঢাকা সহ সিলেট নগরী এবং চট্রগ্রামের ৮০% বাড়ীঘর সম্পুর্ণ ধ্বংশ হয়ে যাবে। ইসলামী স্কলার আজহারী সাহেবের মতে কোন দেশে যখন জুলুমবাজ এবং জাহেল শাসক থাকে তখন সেসব দেশে এজাতীয় গজব নাজিল হয়। বাংলাদেশেও আমরা আজহারী সাহেবের কথার মিল খুঁজে পাচ্ছি। সকল সতর্ক থাকুন বাংলাশেকে আল্লাহ হেফাজত করুন … আমিন ছুম্মা আমিন ।
ক্যাপশনঃ ছবি আছে দুটি।
বিষয়: #বাংলাদেশ #ভূমিকম্প #মাত্রা










শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন
কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল
স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।
ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন!
রমজানে প্রস্রাবের যন্ত্রণা কেন হয়, করণীয় কী? 