বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » রাজনগরের খেয়াঘাটের স্বাগত মিষ্টি ঘরকে দের লক্ষ টাকা জরিমানা
রাজনগরের খেয়াঘাটের স্বাগত মিষ্টি ঘরকে দের লক্ষ টাকা জরিমানা
জিতু তালুকদার, মৌলভীবাজার::
![]()
নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষে, মৌলভীবাজারের জেলা প্রশাসন এর উদ্যোগে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী এর নেতৃত্বে নিরাপদ খাদ্য অফিসার ও মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ ফোর্সের সহযোগিতায়, ১২ নভেম্বর ( বুধবার ) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খেয়াঘাট ও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে রং মিশ্রণ করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মেয়াদ ও উংপাদন তারিখ না থাকা, খাদ্য উৎপাদনকারী কারিগরের যথাযথ পোশাক না থাকা, উৎপাদিত ঘরের স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন কারণে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে অবস্থিত স্বাগত মিষ্টি ঘরকে নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত কেয়া আইসক্রিম ফ্যাক্টরীতে দেখা যায়, আইসক্রিমের সাথে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কেয়া আইসক্রিম ফ্যাক্টরীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অদ্যকার মোবাইল কোর্টে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বিষয়: #খেয়াঘাট #ঘর #জরিমানা #টাকা #মিষ্টি #রাজনগর #লক্ষ #স্বাগত










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 