বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যাবে আজ
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যাবে আজ
বজ্রকণ্ঠ ::
![]()
গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে, সেই তারিখ জানা যাবে আজ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল মামলার রায়ের এই দিন ঠিক করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে এই মামলায় কবে রায় ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আজকের (১৩ নভেম্বর) দিন ঠিক করে রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ জানানোর জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সেদিন ট্রাইব্যুনাল জানিয়েছিলেন, রায়ের এই তারিখ হবে অল্প সময়ের মধ্যে।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থোকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিয়মিত দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিয়োজিত থাকবেন বলেও জানা গেছে।
সুপ্রিম কোর্ট এলাকায় দায়িত্ব পালনকারী এক গোয়েন্দা কর্মকর্তা কর্মকর্তা বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় যে কোনো ধরনের নাশকতা বা হট্টগোল এবং অপতৎপরতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা থাকবে বিভিন্ন স্তরে।
বিষয়: #আজ #জানা #তারিখ #বিরুদ্ধে #যাবে #রায়ের #শেখ #হাসিনা










বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার 