শনিবার ● ২২ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবশেষে গ্রেফতার হলেন ঠাকুরগাঁওয়ের জাহাঙ্গীর আলম
অবশেষে গ্রেফতার হলেন ঠাকুরগাঁওয়ের জাহাঙ্গীর আলম
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি :

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন সদর উপজেলার সালন্দর সিংপাড়া (বিলপাড়া) গ্রামের মো: আব্দুল আলীর ছেলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার তিনি ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন।
এ সংক্রান্ত মামলার বিবরনে জানা যায়, মামলার বাদিনী সদর উপজেলার সালন্দর কচুবাড়ি মাটিগাড়া গ্রামের মো: আব্দুর রহমানের কন্যা মোছা: রুমা খাতুন সম্পর্কে আসামী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় জাহাঙ্গীর আলম কয়েক বছর থেকে স্ত্রীর সাথে বনিবনাজনিত সমস্যা ও সংসারে অশান্তি সৃস্টি করেন। পরক্ষনেই তিনি স্ত্রী ও কন্যা সন্তানের ভরন পোষন সহ যাবতীয় খরচ বন্ধ করে দিয়ে তালাক প্রদান করেন। রুমা খাতুন কন্যা সন্তানসহ দিনযাপন করতে মারাত্মক সমস্যায় পরলে ২০২১ সালের ২৪ মার্চ ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে ৩০২/১৫ নং মামলা দিয়ে দেন মোহর ও ভোরণ-পোষনের জন্য ডিক্রী প্রর্থনা করেন।
বিজ্ঞ আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করলে তিনি নিজেকে আড়াল করতে পাসপোর্ট ও ইরাক দেশের ভিসা নিয়ে সেখানে চলে যান। সেখানে শ্রমিক হিসাবে ৫ বছর কাজ করাকালীন সময়ে নিজের নামে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারীর বিষয়টি জানতে পেরে পুনরায় ইরাক দেশ থেকে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে অনেকদিন লুকিয়ে থাকার পর অবশেষে বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও বিজ্ঞ পারিবারিক জজ আদালতে আত্মসমর্পন করতে গিয়ে গ্রেফতার হলেন।
বিষয়: #ঠাকুরগাঁও




গনমিছিল সমাবেশে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
