শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Default Category » কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
বজ্রকণ্ঠ ::
![]()
হংকংয়ে অনুষ্ঠিত সিক্স-এ-সাইড টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও, নকআউট পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ। আইসিসি অনুমোদিত এই টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে টাইগাররা ৫৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নিয়েছে।
বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়া রানের পাহাড় গড়ার পর, বাংলাদেশের পক্ষে আবু হায়দার রনি ১৮ বলে ফিফটি করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি।
শনিবার (৮ নভেম্বর) টস জিতে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তারা নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। অস্ট্রেলিয়ার পক্ষে বেন ম্যাকডরমট ১৪ বলে ৮ ছক্কায় ৫১ রান করেন। অধিনায়ক অ্যালেক্স রস ১১ বলে ৭ ছক্কায় ৫০ এবং উইলিয়াম বসিস্তু ৬ বলে ৫ ছক্কায় ৩০ রান করেন। বিশাল এই সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে আগেই ম্যাচ থেকে ছিটকে দেয়।
জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশের প্রথম চার ব্যাটারের কেউই বলার মতো রান পাননি। হাবিবুর রহমান সোহান ও জিসান আলম ২ বলে একটি করে ছক্কা মেরে আউট হন। আকবর আলী ফেরেন গোল্ডেন ডাকে। এরপর হারের ব্যবধান কমান আবু হায়দার রনি ও রাকিবুল হাসান।
আবু হায়দার রনি ১৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আরেক বোলার রাকিবুল হাসান ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৫ রান করেন। বাংলাদেশ ৯৫ রান পর্যন্ত করতে সক্ষম হয়, যা চলতি টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ সংগ্রহ।
বিষয়: #অস্ট্রেলিয়া #কাছে #ফাইনা #বাংলাদেশ #বিদায় #হেরে




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
