মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » Default Category » চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন বিএনপির
চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের আবেদন বিএনপির
বজ্রকণ্ঠ ::
![]()
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হলেও তা চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকরের আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
মঙ্গলবার (৪ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসংক্রান্ত মামলার সপ্তম দিনের শুনানি শেষে আইনজীবী এই কথা জানান।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ে প্রতারণা করা হয়েছে। দেশি-বিদেশি যেকোনো আদালতে এই রায় টিকবে না।
এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এ সময় আপিলের অনুমতি দেন আদালত। পরে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার পৃথকভাবে আপিল দায়ের করেন।
২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।
বিষয়: #আবেদন #কার্যকর #চতুর্দ #তত্ত্বাবধায়ক #থেকে #নির্বাচন #ব্যবস্থা #সরকার




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
