শনিবার ● ২২ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » সুনামগঞ্জে যুবককে কু পি য়ে হ ত্যা করল ইউপি চেয়ারম্যানের ছেলে
সুনামগঞ্জে যুবককে কু পি য়ে হ ত্যা করল ইউপি চেয়ারম্যানের ছেলে
বজ্রকন্ঠ নিউজঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরির আঘাতে নোমান মাহমুদ ওরফে রুমান মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত নোমান দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের হুসমত আলীর ছেলে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজিজুর রহমানের ছেলে জামিল আহমদ পায়েলও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাড়ি যাবার উদ্দেশে সীচনি পয়েন্টের ঘাট থেকে নৌকার বাঁধন খুলছিলেন নোমান। এ সময় দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার দুই ছেলে ফাহিম আহমদ ও নাঈম আহমদ পূর্ব বিরোধের জেরে ১০-১২ জন দলবদ্ধ হয়ে নোমান ও পাভেলের ওপর আক্রমণ চালায়। উপর্যুপরি ছুরির আঘাতে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে নোমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন বলেন, রোমান মিয়া (নোমান মাহমুদ) নামের এক যুবক নিহত হয়েছেন। সন্দেহভাজনদেরকে ধরতে আমাদের নজরদারি অব্যাহত আছে।যুগান্তর
বিষয়: #সুনামগঞ্জ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
