শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » Draft » ময়মনসিংহে অনুষ্ঠিত ফ্রিল্যান্স মিটআপে ফ্রিল্যান্সারদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা
প্রথম পাতা » Draft » ময়মনসিংহে অনুষ্ঠিত ফ্রিল্যান্স মিটআপে ফ্রিল্যান্সারদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা
৩৪০ বার পঠিত
বুধবার ● ২৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে অনুষ্ঠিত ফ্রিল্যান্স মিটআপে ফ্রিল্যান্সারদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা

স্বাচ্ছন্দ্য নিশ্চিতে পাশে আছে উপায়দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় সম্প্রতি ময়মনসিংহে একটি ফ্রিল্যান্সার মিটআপের আয়োজন করে। ফ্রিল্যান্সাররা নিয়মিত মুখোমুখি হচ্ছেন এমন নানান সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। আয়োজনে বিভিন্ন সমস্যা চিহ্নিত করার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ফ্রিল্যান্সারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কীভাবে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তা তুলে ধরা হয়।

ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে এই মিটআপটি আয়োজিত হয়। এই অঞ্চলের ৭৫ এরও বেশি ফ্রিল্যান্সার এই আয়োজনে অংশ নেন এবং তাদের সমস্যা ও কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন।

‘ফ্রিল্যান্সারস কন্ট্রিবিউশন টু বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অ্যান্ড এমএফএস অ্যাজ গ্রোথ ফ্যাসিলিটেটর’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট-সংক্রান্ত সমস্যা ও কাজের স্বীকৃতির অভাবের মতো ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়। তিনজন ফ্রিল্যান্সার তাদের এই সমস্যাগুলো তুলে ধরেন ও সমাধানের ওপর গুরুত্ব দেন। তারা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ফ্রিল্যান্সারদের সহায়তা করার ক্ষেত্রে ব্যাংক ও এমএফএস সেবা প্রদানকারীদের ভূমিকা উল্লেখ করেন।

আয়োজনে ফ্রিল্যান্সিং খাতের সামগ্রিক অবস্থা, এর সম্ভাবনা ও বিকাশের ক্ষেত্র এবং কীভাবে বিভিন্ন সেবার মাধ্যমে ফ্রিল্যান্সারদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করছে ইউসিবি ও উপায়, তা নিয়ে আলোচনা করা হয়। চতুর্থবারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলো উপায়। এর আগে ইউসিবি হেডঅফিস, কুষ্টিয়া ও কুমিল্লায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।

উল্লেখ্য, ফ্রিল্যান্সারদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সমাধান দেওয়ার লক্ষ্য নিয়ে ইউসিবি’র স্বাধীন অ্যাকাউন্টটি চালু করা হয়েছে; নিরবচ্ছিন্নভাবে টাকা গ্রহণ করার ক্ষেত্রে এটি একদম সহজ একটি উপায়। পাশাপাশি, ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড নিয়ে এসেছে উপায়। ফ্রিল্যান্সাররা এই কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে ফান্ড ব্যবহার, মার্চেন্ট পেমেন্ট (অনলাইন ও অফলাইন) এবং দেশে-বিদেশে এটিএম সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। তারা পেওনিয়র থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন ও উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে সর্বনিম্ন ক্যাশআউট খরচে টাকা তুলতে পারবেন। এসমস্ত বিশেষ ফিচার ফ্রিল্যান্সারদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও সহজ করতে ভূমিকা রাখছে।

অতিথি ও অংশগ্রহণকারী ফ্রিল্যান্সারদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।



বিষয়: #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী