শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » Draft » কক্সবাজার সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে ‘আওয়াজ’র ৭ প্রস্তাব
প্রথম পাতা » Draft » কক্সবাজার সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে ‘আওয়াজ’র ৭ প্রস্তাব
১৭৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজার সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে ‘আওয়াজ’র ৭ প্রস্তাব

বজ্রকণ্ঠ ::
কক্সবাজার সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে ‘আওয়াজ’র ৭ প্রস্তাব
কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসককে ৭ প্রস্তাব জানিয়েছে কক্সবাজারের সংকট ও সম্ভাবনার কথা বলা নারী সাংবাদিক ও কবি সাহিত্যিকদের সংগঠন ‘আওয়াজ’।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে আওয়াজের মত বিনিময়ে এ ৭ প্রস্তাব দেয়া হয়।

প্রস্তাবগুলো হল- সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টে নারী পুলিশের সংখ্যা ও টহল নিশ্চিত করা, সৈকতের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টসমূহে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করা, যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে দ্রুত বিচার বাস্তবায়ন করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সাইবার ক্রাইমের আওতায় এনে অপরাধীকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন জনবহুল স্থানে প্রচারণা চালানো। প্রয়োজনে সাইন বোর্ড, ব্যানার ও বড় পর্দায় ভিডিও এর মাধ্যমে যৌন হয়রানির শাস্তি ও আইন সম্পর্কে জানানো, পেশাদার ও অপেশাদার সকল ফটোগ্রাফারদের নজরদারিতে রাখার ব্যবস্থা গ্রহণ, সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নারীদের জন্য নারী বান্ধব ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা ও দালাল ও প্রতারকদের চিন্তিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘তাদের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে নেয়া হয়েছে। ব্যবস্থাও নেয়া হবে।’

‘আওয়াজ’ এর সভাপতি আইরিন আকতার বলেন, ‘দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের উত্ত্যক্ত করা, প্রতারণা, গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ নাধ্যমে প্রচারসহ বিভিন্ন ধরনের যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটে আসছে। এমনকি ধর্ষণের মত ঘটনাও ঘটেছে। তাই নারীরা যেন কক্সবাজারে নিরাপদে ভ্রমণ ও চলাফেরা করতে পারে তাই জেলা প্রশাসকের কাছে কিছু প্রস্তাব করেছি।’

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটি সভাপতি আইরিন আকতার, যুগ্ম-সাধারণ সম্পাদক উম্মে হাবিবা শিরু, সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার সুমি, সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়া আলম শেখলা, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রোমানা আক্তার, ম্যাগাজিন সম্পাদক মাহিয়া রহমান, সদস্য শারজিনা আক্তার ও আসমাউল হুসনা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল