শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন
প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন
১৩৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

বজ্রকণ্ঠ ::
চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন
চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ১৫ নারী-পুরুষ। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার রাত ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)।

পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট সকাল ৮টায় পুলিশ লাইন্স মাঠে শুরু হয় নিয়োগ কার্যক্রম। প্রথম ধাপে কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও অন্যান্য পরীক্ষা শেষে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা।

এতে অংশগ্রহণ করেন মোট ২৮৪ জন চাকরিপ্রত্যাশী। পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হন ৪৬ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৫০ জন প্রার্থী। পরবর্তীতে তারা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। অবশেষে চুড়ান্তভাবে নির্বাচিত হন ১৪ জন পুরুষ এবং ২ জন নারী।

বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জানান, নিয়োগের শুরু থেকেই বারবার প্রচারণা চালানো হয়—এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল, প্রতারক বা অবৈধ প্রভাবের সুযোগ নেই।

স্থানীয় ডিস চ্যানেল, পত্রিকা, মাইকিং এবং ফেসবুকের মাধ্যমে প্রচার চালিয়ে চাকরিপ্রত্যাশীদের সতর্ক করা হয়। পুলিশে যোগদানের একমাত্র পথ হলো প্রার্থীর নিজের মেধা ও যোগ্যতা।”

এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. আহসান হাবীব, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।



বিষয়: #  #  #  #  #  #


খুলনা এর আরও খবর

সুন্দরবন থেকে হরিণের মাংস জব্দ  করেছে কোস্টগার্ড পশ্চিম জোন সুন্দরবন থেকে হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সুন্দরবন থেকে ৪৯০ কেজি অবৈধ  কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক সুন্দরবন থেকে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক
কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক
কোস্টগার্ডের অভিযানে বিরল   প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার কোস্টগার্ডের অভিযানে বিরল প্রজাতির ৬২ কচ্ছপ উদ্ধার
মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ মোংলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল ও পলিথিন জব্দ
মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে বিএনপি ক্ষমতায় গেলে মোংলা বন্দরকে আরো সমৃদ্ধ করা হবে
মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মোংলায় দক্ষিণাঞ্চল সেবা সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে  নৌবাহিনী বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবন থেকে হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন
নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহতদের সিলেট প্রেরণ
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।
বেগম জিয়ার দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বই আমাদের প্রেরণা :- কলিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জ-৩ আসনের মোমবাতি প্রার্থী ডা. এস এম সরওয়ারের শোকজ প্রত্যাহার
নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা
মোংলায় অপহরণের শিকার এক নারী উদ্ধার, অপহরণকারী আটক
সুনামগঞ্জে সুমি চৌধুরী হত্যা মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক কুলেন্দু শেখর দাস
রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখায় জঙ্গলের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাত আটক