বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
বজ্রকণ্ঠ “সময়ের সাহসী অনলাইন পত্রিকা”
![]()
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার। এ ভিসায় আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার সবকটি গণমাধ্যমে খবরটি প্রকাশ করেছে।
দাতুক সেরি সাইফুদ্দিন বলেন, কৃষি, বাগান ও খনিসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সেবাখাতের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউজ, সিকিউরিটি গার্ড, মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং ভবন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের সুযোগ থাকছে।
তিনি বলেন, নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (এমআইডিএ) আওতাধীন নতুন বিনিয়োগকে।
এবার কলিং ভিসায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবেন না। আবেদন যাচাই-বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং পরে জয়েন্ট (যৌথ) কমিটি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, এখন ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু আছে, যা বছর শেষ (৩১ ডিসেম্বর) পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির ১০ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হবে।
তবে এ কোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবেন তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো।
বিষয়: #কর্মী #কলিং #নেবে #ভিসা #মালয়েশিয়া #লাখ #হাজার










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 