শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালীতে ছাদ থেকে পড়ে বুকে রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালীতে ছাদ থেকে পড়ে বুকে রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বুকে রড ঢুকে এক তরুণ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মো. আকাশ (২০)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পত্নীচান গ্রামের হারুনুর রশীদের ছেলে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার প্রবাসী মোবারক আলী ওরফে বাহারের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকাশ তৃতীয় তলায় অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচে পড়ে যান। এতে তার গলার নিচে বুকের ডান পাশে দিয়ে রড ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউছার জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #ছাদ #নোয়াখালী #মৃত্যু #শ্রমিক










ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম 