রবিবার ● ১৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » তা’লীমুল কুরআনের মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
তা’লীমুল কুরআনের মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
“কুরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে” -মাওলানা হাবিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক::
![]()
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তা’লীমুল কুরআন সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে কুরআন নাযিলের মাস। পবিত্র এই মাসে সহীহ কুরআন শেখা ও প্রশিক্ষণ দেয়া দুটোই গুরুত্বপূর্ণ কাজ। কুরআন হচ্ছে মুমিনের পথচলার গাইডলাইন। তাই কুরআনকে শুধু মুখস্থ ও অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবেনা। কুরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে। ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিশ্চিত করতে কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।
তিনি রোববার বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ আন্জুমানে খেদমতে কুরআন অফিসে তা‘লীমুল কুরআন পদ্ধতিতে সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও ৬৩ টি কেন্দ্রের মুয়াল্লিমদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তা‘লীমুল কুরআন সিলেট মহানগর টিম সদস্য ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে এবং তা‘লীমুল কুরআনের কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর সেক্রেটারি ক্বারি আব্দুল বাছেত মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাওলানা এটিএম শামসুদ্দিন, মাওলানা মকছুছুল করিম চৌধুরী, ফিরোজ উদ্দিন, মাওলানা আহমদ হোসাইন, হাফিজ মাওলানা শরিফ মোঃ শাহজালাল, মাওলানা গিয়াস উদ্দিন ও মাওলানা শাহ মাহমুদুল হক প্রমূখ।
প্রসঙ্গত- প্রতি বছরের ন্যায় এবারও ১লা রমজান ২৫ রমাদ্বান পর্যন্ত মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহীহভাবে কুরআন শিক্ষার সুযোগ পান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন সহীহভাবে তিলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্বল্প সময়ে শুদ্ধভাবে কুরআন শিক্ষার সুযোগ পেয়েছেন। এই ধরনের ভালো কাজ অব্যাহত রাখতে হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।
বিষয়: #কুরআন #কোর্স #তা'লীমুল #প্রশিক্ষণ #মাসব্যাপী #সমাপ্ত #সহীহ










হাব সিলেট অঞ্চলের ইফতার মাহফিল
ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল
সিলেটে জালালাবাদ নারী ঐক্যের আলোচনা সভা
বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিল
নগরীর শেখঘাটে ১২নং ওয়ার্ড জামায়াতের ইফতার
যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া, দোয়া ও ইফতার মাহফিল
ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নতুন সভাপতি বজলুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান 