মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Default Category » দৌলতপুরে বাঁকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে নিয়েছে যুবক
দৌলতপুরে বাঁকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে নিয়েছে যুবক
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পঁচামাদিয়া গ্রামে বাঁকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার ১১ আগস্ট সকালে উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে গেলে দোকানি তা দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ সময় তাদের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, ‘রোববার (১১ আগস্ট) সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে ভাই তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ কালবেলাকে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #দৌলতপুর #বাঁকি #সিগারেট




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
