শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Default Category » জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা-সুনামগঞ্জ জেলা জমিয়ত
প্রথম পাতা » Default Category » জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা-সুনামগঞ্জ জেলা জমিয়ত
১৭৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা-সুনামগঞ্জ জেলা জমিয়ত

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা-সুনামগঞ্জ জেলা জমিয়ত

জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন চুক্তি বাতিল ও তাদের সকল কার্যক্রম বন্ধ দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান কর্মসূচী পালন করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মো: ইলিয়াস আহমদ বরাবর স্মারকলিপি প্রধান শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে ব্রিফ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

তিনি স্মারকলিপির দাবিসমুহ উত্তাপণ করে সাংবাদিকদের বলেন,গাজায় যখন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, শিশু ও নারীদেরকে নির্বিচারে হত্যা করছে, খাবার ও পানি সরবরাহ বন্ধ করে ইতিহাসের ঘৃণ্য বর্বরতা চলছে সেখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থা কোন কাজ বা পদক্ষেপ গ্রহণ না করে আমাদের শান্তিপ্রিয় দেশে এসে মানবাধিকারের সবক দেয় সেটি নিসন্ধেহে দুরভিসন্ধিমূলক। বাংলাদেশ যেখানে বিগত ১৭বছর আওয়ামি ফ্যাসিস্টদের নির্যাতন ও তান্ডবের সময় তাঁরা কোথায় ছিল। এখন যখন দেশে শান্তির সুবাতাস বইছে সেখানে তাদের অফিসের কোনো প্রয়োজন নেই, তাই দেশের শান্তিপ্রিয় জনগণ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের এই অফিস কখনো মেনে নিবেনা।

জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্বের দেশে দেশে মুসলামনের উপর নির্যাতন নিপিড়ন বন্ধ করতে যে জাতিসংঘ ব্যর্থ এমন সংস্থার কোন অফিস বাংলাদেশে আমরা দেখতে চাইনা। অবিলম্বে চুক্তি বাতিল করার জন্য ড. ইউনুস সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন নতুবা জমিয়ত আরো কঠোর কর্মসুচী দিয়ে রাজপথে নামবে। জাতিসংঘের নামে পশ্চিমা আধিপত্যবাদ দেশবাসী মেনে নিবেনা ইনশাআল্লাহ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সহসাধারন সম্পাদক মুফতি আব্দুল হক আহমদী, মাওলানা তাফাজ্জুল হক্ব, মাওলানা ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নূর হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক মাওলানা আরশদ নোমান ইচ্ছারচরী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা আবুল কাসেম সাইদ, শাল্লা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন, সুনামগঞ্জ পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আলী, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, যুব বিষয়ক সম্পাদক মুফতি তাফাজ্জুল হক্ব, জমিয়তেনেতা মাওলানা জাহাঙ্গীর আলম খান, মাওলানা ফখর উদ্দিন, ক্বারী আহমদ শফী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তাহা হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ, পৌর যুব জমিয়তের সভাপতি মাওঃ হাসান আহমদ দুলাল, সেক্রেটারি আসাদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম, পৌ যুব জমিয়তে সভাপতি মাওলানা হাসান আহমদ দুলাল, সেক্রেটারী মাওলানা আসাদ আহমদ, পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদ ফারাবী প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন বিশ্বের দেশে দেশে যে জাতিসংঘ হত্যা,খুন ও মানবাধিকার রক্ষা করতে পারেনা সেই ব্যার্থ জাতিসংঘের অফিস বাংলাদেশে হতে দেওয়া হবেনা। বক্তারা জেলা জমিয়তের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুনামগঞ্জ ১ আসনে দলের ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেবের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মুনাযাত পরিচালনা করেন।



বিষয়: #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক
আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।।
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-ক‌লিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক