বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আল্লার দর্গায় গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা
আল্লার দর্গায় গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা
খন্দকার জালাল উদ্দিন:
![]()
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় বালিকা বিদ্যালয়ের সামনে মকলেচ সাহেবের বাসায় গলায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
জানা গেছে ৩০ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মথরাপুর স্কুল বাজার এলাকার জাহের মন্ডলের ছেলে সানি (১৭) বিশিষ্ট ব্যবসায়ী মকলেচুর রহমানের নীচ তলায় বাড়ি ভাড়া নিয়ে দুইজন বন্ধু থাকতো। সনি তাদের মধ্যে একজন, সে আগে এসেই দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরের জন বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে, এরই মাঝে ভিতরে দরজার ফাঁক দিয়ে লাইট জালানো অবস্থায় তার ঝুলন্ত পা দেখতে পাই। এলাকার লোকজনকে ডাকাডাকি করে বিষয়টা জানায় এবং পুলিশ কে খবর দেয়, অনেক পরে পুলিশ রাত ১০ টার দিকে এসে তার ঝুলন্ত মরা দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানা যায়, সে একাই আত্মহত্যা করেছে।। পুলিশ লাশের সুরত হাল রেকর্ড করে এবং কোন বাদী না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ বিষয়ে পারিবারিক ভাবে জানা যায় সনি বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে নাচ গান করতো এবং হিজড়াদের সাথে থাকতো। এ কারণে পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে একপ্রকার বের করে দেয়। হয়তো পারিবারিক দ্বন্দ্বের কারণেই তার এই আত্মহত্যা। এদিকে এ বিষয়ে ওসি সোলায়মান শেখ এর কাছে বিষয়টি জানার জন্য ফোন করলে ৫ বার ফোন করার পরেও তাকে পাওয়া যায়নি।
বিষয়: #আত্মহত্যা #আল্লার #গলায় #দর্গায় #নিয়ে #ফাঁস #যুবকে










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 