বুধবার ● ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধর্মঘর সীমান্তে দুই অনুপ্রবেশকারী আটক
ধর্মঘর সীমান্তে দুই অনুপ্রবেশকারী আটক
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর প্রতিনিধি
![]()
মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে ভারত থেকে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশের সময় পিতলের মূর্তি সহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২৯ জুলাউ) রাতে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকার মেইন পিলার ১৯৯৬/২০ এর কাছ থেকে দুইশ গজ অভ্যন্তরে বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের আটক করে ধর্মঘর বর্ডার আউটপোস্টের টহল দল।আটককৃতরা হলেন সিলেট টুকের বাজার আলীবাহার চা বাগানের বাবুল গোস্বামীর ছেলে সজল গোস্বামী (২২) ও একই ঠিকানার বিদ্যা নায়েকের ছেলে তূর্যয় নায়েক(২০)।
এসময় আটকদের কাছ থেকে দুটি ভারতীয় পিতলের মূর্তি,দুইটি এন্ড্রয়েড মোবাইল সেট ও বাংলাদেশী ২১ হাজার ৩৯০ টাকা উদ্ধার করে বিজিবি।
বিজিবির ধর্মঘর বিওপি’র সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন প্রায় বছরখানেক আগে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিল।আটকদের মাধবপুর থানায় হস্তান্তরপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করেছেন।
বিষয়: #অনুপ্রবেশকারী #আটক #দুই #ধর্মঘর #সীমান্ত










গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন 