শিরোনাম:
●   ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ●   বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান ●   সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক ●   সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক ●   শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
 ●   নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও ●   মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী ●   রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ ●   কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত ●   নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » Draft » কাগাবলা বাজারে ইজারার ৩ গুণ ভূমি জবরদখল : ইজারা বাতিলের দাবী স্থানীয়দের
প্রথম পাতা » Draft » কাগাবলা বাজারে ইজারার ৩ গুণ ভূমি জবরদখল : ইজারা বাতিলের দাবী স্থানীয়দের
৫৯৬ বার পঠিত
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাগাবলা বাজারে ইজারার ৩ গুণ ভূমি জবরদখল : ইজারা বাতিলের দাবী স্থানীয়দের

কাগাবলা বাজারে ইজারার ৩ গুণ ভূমি জবরদখল : ইজারা বাতিলের দাবী স্থানীয়দেরজিতু তালুকদার, মৌলভীবাজার ::: একসনা ইজারাপ্রাপ্ত ভূমির রকম পরিবর্তন এবং পাকা ও আধাপাকা স্থাপনা নির্মান বেআইনী হলেও, জেলা পরিষদ থেকে একসনা ইজারাপ্রাপ্ত মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা বাজারের যাত্রীছাউনীসহ ইজারার ৩ গুণ ভূমি জবরদখলে নিয়ে আধাপাকা দোকানঘর তৈরী করে ভাড়া দিয়েছেন বর্তমান কাগাবলা ইউনিয়ন জামায়াত সভাপতি ফয়েজ উদ্দিনের পিতা আনোয়ার মিয়া ও বড়ভাই কবির উদ্দিন।
ফলে, সংলগ্ন মার্কেটের ব্যবসায়ীক সমস্যা, পার্কিং সমস্যা, জনচলাচলে বিঘ্ন, যানজট বৃদ্ধি ইত্যাদি কারণে, উক্ত ইজারা বাতিলের দাবীতে স্থানীয়রা জেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে নির্দেশিত হয়ে আমতৈল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন প্রেরণ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার ২১ জুলাই সোমবার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাগাবলা বাজারে ইজারার ৩ গুণ ভূমি জবরদখল : ইজারা বাতিলের দাবী স্থানীয়দেরজেলা পরিষদে দায়েরী অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে- আনুমানিক দুইযুগ পূর্বে আনোয়ার মিয়া ও তার পুত্র কবির উদ্দিন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস, সদর এসি (ল্যান্ড) অফিস ও জেলা পরিষদ অফিসের সংশ্লিষ্ট লোকজনকে ম্যানেজ করে জেলা পরিষদের মালিকানাধীন আপার কাগাবলা বাজারস্থ কাগাবলা মৌজাধীন ১২৮নং জেএলভূক্ত ১নং খতিয়ানের ২৫৫১নং এসএ এবং ৩১৬২নং আর এস দাগের ৯৬০ বর্গফুট (প্রায় ০২.২১ শতাংশ) ভূমি ইজারা বাগিয়ে নিয়ে অদ্যবধি ভোগ-দখল করে আসছেন। এ দীর্ঘ সময়ের মধ্যে আরও একাধিক ব্যক্তি আরও অধিক ইজারামূল্যে উক্ত ভূমি ইজারা চেয়ে আবেদন করলেও, জেলা পরিষদ রহস্যজনকভাবে অন্য কাউকে ইজারা না দিয়ে আনোয়ার মিয়া ও কবির উদ্দিনের নামেই ইজারা বহাল রেখে চলেছে। এর নেপথ্যে রয়েছে কবির উদ্দিনের ম্যানেজকৃত জেলা পরিষদ অফিসের সংশ্লিষ্ট লোকজনের কলকাঠি নাড়াচাড়া।

ইজারা বাগিয়ে নেয়ার পর তারা উক্ত ভূমিতে কাঁচা দোকানঘর তৈরী করে ভাড়া ব্যবসার পাশাপাশি ক্রমশঃ সীমানা বর্ধিত করে করে যাত্রীছাউনীসহ আনুমানিক ০.০৭ শতাংশ ভূমি দখলে নিয়েছেন। গত ৫ আগষ্ট ২০২৪ সালে রাষ্ট্রীয় পট পরিবর্তন এবং ঈদুল আজহা ২০২৫ এর টানা ১০ দিনের ছুটির সুযোগে, কাঁচা দোকানঘরগুলোকে রাতারাতি আধাপাকা করে নিয়েছেন। এসময় স্থানীয়রা আপত্তি জানালেও তারা গ্রাহ্য করেননি। এর প্রেক্ষিতেই স্থানীয়রা জনস্বার্থে জেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারীদের মধ্যে রুহেন মিয়া, সজ্জাদুর রহমান ও জাকারিয়া আহমদ বলেন- আমাদের দায়েরী লিখিত অভিযোগই আমাদের বক্তব্য। গত কিছুদিন আগে তারা দোকানঘর পাকা করছেন। আমরা উক্ত ভূমির ইজারা বাতিল করার দাবী জানাচ্ছি।
অভিযোগের সত্যতা যাচাই ও স্থানীয়দের বক্তব্য জানতে ৫ সদস্যের সাংবাদিক দল ২২ জুলাই মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে যাত্রীছাউনীসহ আনুমানিক ০.০৭ শতাংশ ভূমিতে পিতা-পুত্রের দখল ও সদ্য আধাপাকা করা দোকানঘর দেখেছেন।
জানতে চাইলে ইজারাদার আনোয়ার মিয়ার পুত্র ও কবির উদ্দিনের ছোটভাই আপার কাগাবালা ইউনিয়ন জামায়াত সভাপতি ফয়েজ উদ্দিন বলেন- আমরা উক্ত ভূমি জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে প্রায় ২৫ বছর যাবৎ ভোগ-দখলে আছি। আমরা অবৈধভাবে কোনকিছু করিনি। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারীর অনুমতি নিয়ে করেছি।
কাগাবগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (জিতু) অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন- ইজারাকৃত জায়গা বাদে বাকি জায়গা অবমুক্ত করে দেয়া হোক, এটাই এলাকাবাসীর দাবী।
কাগাবলা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জুবেল আহমেদ বলেন- তারা ইজারা নিয়ে বহুদিন যাবৎ ভোগ-দখলে আছে। কতটুকু ভূমি ইজারা পেয়েছে জানিনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ভূমির মালিক জেলা পরিষদ, ইজারা দিয়েছে জেলা পরিষদ, কোন অনুমতি দেয়ার মালিকও জেলা পরিষদ। এখানে আমরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারী কোনকিছুর অনুমতি দেয়ার এখতিয়ার নেই। এসময় সেখানে উপস্থিত আপার কাগাবালা ইউপির সাবেক মেম্বার নজির উদ্দিন বলেন- বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জুবেল আহমেদের বক্তব্যের হুবহু একই বক্তব্য আমারও। জাবেদ মিয়া বলেন- এ জায়গা প্রায় ২৫ বছর যাবৎ তাদের দখলে আছে।
এছাড়া, নাম-পরিচয় গোপন রেখে কয়েকজন জানান- আপার কাগাবালা ইউনিয়ন জামায়াত সভাপতি ফয়েজ উদ্দিন কাঁচা দোকানঘরগুলো রাতারাতি আধাপাকা করিয়েছেন।



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।