শিরোনাম:
●   বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি ●   রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে ●   দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি ●   মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড ●   দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ ●   দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ ●   রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ●   শোক সংবাদ-নারায়ন দে ●   ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর ●   খাটের নিচে তেলের খনি!
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » ‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুর, ১২০ জনের প্রতিবাদ
প্রথম পাতা » Draft » ‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুর, ১২০ জনের প্রতিবাদ
২৩৮ বার পঠিত
শুক্রবার ● ২০ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুর, ১২০ জনের প্রতিবাদ

‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুর, ১২০ জনের প্রতিবাদ

বজ্রকণ্ঠ ডেস্ক::

সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ম্যুরাল ‘অঞ্জলি লহ মোর’ প্রশাসনিক নির্দেশে ভেঙে ফেলা হয়। এ ঘটনার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১২০ জন সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিক। কবি ও সাংবাদিক গিরীশ গৈরিক এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শামস সাইদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ম্যুরাল ‘অঞ্জলি লহ মোর’ প্রশাসনিক নির্দেশে ভেঙে ফেলা হয়েছে জানতে পেরে, আমরা—দেশের বিভিন্ন অঙ্গনের সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিকবৃন্দ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। শিল্পকর্মটি শিল্পী মণীন্দ্র পালের নির্মিত এবং তা প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের নাচের মুদ্রা থেকে অনুপ্রাণিত। এটি সাধারণ কোনো শিল্পকর্ম নয়, আমাদের ললিতকলার ধারক এবং সৃষ্টি ও স্রষ্টার মধ্যকার চিরায়ত মানবিক সেতুবন্ধের প্রতীক। একইসাথে নারীর মানবিক সাধ্য ও শক্তির প্রকাশ। এ ধরনের একটি শিল্পবস্তুর ধ্বংস-সাধন আমাদের সংস্কৃতি ও মানবিক চেতনায় আঘাত হানার শামিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐতিহাসিক এবং শিল্প-সংস্কৃতির প্রতীক ও স্থাপনা ধ্বংসের অপধারা চলমান। আমরা বিশ্বাস করি, এগুলো মূলত অপরাজনীতি ও ক্রমশ ঘনীভূত হতে থাকা ধর্মের নামে উগ্রবাদী আচরণের ফল। নিকট সময়ে আমরা মহান স্বাধীনতাযুদ্ধের স্মারকসমূহ, স্বকীয় ধারার মরমিবাদ চর্চার প্রতীক মাজার-দরগা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন কালপর্বে সংঘটিত ঐতিহাসিক বিদ্রোহ-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ভাস্কর্য, ম্যুরাল, নান্দনিক শিল্পকর্ম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত প্রত্নসম্পদ কাছারি বাড়িতে হামলাসহ আরও অসংখ্য ধ্বংসযজ্ঞ লক্ষ্য করেছি। আমরা মনে করি, এসব অপযজ্ঞ আমাদের ঐহিত্য ও অস্তিত্বের পরিপন্থীই শুধু নয়, একইসাথে ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর সামনে আমাদের জাতিগত লজ্জার অন্যতম কারণ হয়ে উঠেছে। আমরা এ-ও মনে করি যে, প্রাগ্রসর দেশ গড়ার পথে এবং সভ্য, সহনশীল, সংস্কৃতমনা জাতি হিসেবে বিশ্বের কাছে সুপরিচিত হওয়ার পথে এটি বড় ধরনের অন্তরায়। সম্মিলিতভাবে আমরা এ ধরনের সকল অপচর্চার নিন্দা জ্ঞাপন করছি।’

বিবৃতিতে সম্মতি প্রদানকারীরা হলেন: কথাসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কবি, শিশুসাহিত্যিক ও অধ্যাপক ড. খালেদ হোসাইন, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, অনুবাদক ও অধ্যাপক জি এইচ হাবীব, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাহউদ্দিন বাদল, কবি, লেখক ও গবেষক সরকার আবদুল মান্নান, কবি হাসানআল আব্দুল্লাহ, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আজয় দাশগুপ্ত, লেখক ও বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ড. মুকিদ চৌধুরী, কবি ও সাংবাদিক জুয়েল মাজহার, কবি ও মুক্তচিন্তক শাহেদ কায়েস, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি, কথাশিল্পী ও বাচিকশিল্পী রবিশঙ্কর মৈত্রী, লেখক ও চলচ্চিত্র গবেষক বিধান রিবেরু, কথাশিল্পী হামীম কামরুল হক, কবি ও কথাসাহিত্যিক সন্তোষ রায়, কবি ফকির ইলিয়াস, কবি ও চলচ্চিত্র শিক্ষক সাকিরা পারভীন, কবি ও চলচ্চিত্র নির্মাতা ড. মাসুদ পথিক, কবি ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন, কবি ও সাংবাদিক নওশাদ জামিল, কবি রিমঝিম আহমেদ, কবি তুষার গায়েন, কবি সাইয়্যিদ মঞ্জু, কবি ও সাংবাদিক আশরাফুল ইসলাম, কথাসাহিত্যিক মোজাম্মেল হক নিয়োগী, কথাশিল্পী মনি হায়দার, কথাশিল্পী স্বকৃত নোমান, কথাশিল্পী ও গবেষক রঞ্জনা বিশ্বাস, কথাসাহিত্যিক আবদুল্লাহ আল ইমরান, কথাসাহিত্যিক ও সাংবাদিক হামিম কামাল।

কবি ও সাংবাদিক গিরীশ গৈরিক, কবি আহমেদ শিপলু, কবি ও চিত্রশিল্পী রিঙকু অনিমিখ, কবি ও গল্পকার মোহাম্মদ আন্ওয়ারুল কবীর, সাহিত্যিক ও সাংবাদিক দীপংকর দীপক, কবি ও সংস্কৃতিকর্মী আরিফ নজরুল, কবি ও ময়মনসিংহ জং সম্পাদক সরকার আজিজ, কবি সিকতা কাজল, কবি ও প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন, কবি ও সংস্কৃতিকর্মী দেলওয়ার এলাহী, কবি শফিক সেলিম, কবি নাসরীন হক, কবি নাদিম মাহমুদ, কবি বিনয় কর্মকার, কবি ফারহানা ইলিয়াস তুলি, কবি কাঙাল শাহীন, কবি সমর চক্রবর্তী, কবি বীরেন মুখার্জী, কবি মাসুদার রহমান, কবি খালেদ সরফুদ্দীন, কবি ও সংগঠক বুলবুল ইসলাম, কবি ও অধ্যাপক পরিতোষ হালদার, কবি ও সাংবাদিক অচিন্ত্য চয়ন, কবি চন্দন চৌধুরী, কবি মামুন খান, কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কবি লতিফ জোয়ার্দার, কবি সাফিনা আক্তার, কবি ও সাহিত্যিক টিপু সুলতান, কবি ও সাংবাদিক ফারুক আফিনদী, কবি ও আইনজীবী ইসমত শিল্পী, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, সাংবাদিক ও শিশুসাহিত্যিক আপন অপু।

ছড়াকার ও সাংবাদিক সৈয়দ হিলাল সাইফ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শামস সাইদ, কথাসাহিত্যিক রাশেদ রেহমান, কথাসাহিত্যিক আরিফুর রহমান, কথাসাহিত্যিক ও ছোটকাগজ সম্পাদক শফিক হাসান, কথাসাহিত্যিক শাহমুব জুয়েল, কথাশিল্পী ম্যারিনা নাসরীন, কথাসাহিত্যিক সোহরাব সুমন, কথাশিল্পী হামীম ফারুক, কথাশিল্পী ও সাংবাদিক সিরাজুল এহসান, কবি জিয়াবুল ইবন, সাংবাদিক ও সাহিত্যিক মহসীন হাবিব, কথাশিল্পী স্বরলিপি, কথাশিল্পী আনিফ রুবেদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক আজহারুল হক ফরাজী, সাংবাদিক আফরোজা সুলতানা চৈতী, সাংবাদিক হাবীব ইমন, লেখক ও গবেষক সোহেল মাজহার, লেখক ও গবেষক প্রবীর বিকাশ সরকার, লেখক ও প্রকাশক সাহস রতন, সাংবাদিক মহিউদ্দিন আহমেদ, লেখক-সাংবাদিক ও প্রকাশক মেহেদী হাসান শোয়েব, লেখক-গবেষক ও প্রকাশক অজয় কুমার রায়, লেখক-গবেষক ও সম্পাদক সাদাত উল্লাহ খান, লেখক ও সাংবাদিক মারিয়া সালাম, লেখক ও সাংবাদিক মানিক মোহাম্মদ ওমর, লেখক ও সাংবাদিক শাহাদাত হোসেন তৌহিদ, লেখক ও সাংবাদিক শহিদুল ইসলাম নিরব, সংগঠক ও সমাজচিন্তক রাফায়েত চৌধুরী, আবৃত্তিশিল্পী সাবিনা নীরু, আবৃত্তিশিল্পী ও সংগঠক স্বাধীন মজুমদার, মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক মোস্তফা হোসেইন, বিজ্ঞান লেখক আব্দুল গাফফার রনি, সাংবাদিক ও আলোকচিত্রকলার শিক্ষক সুদীপ্ত সালাম, গীতিকার ও সুরকার শেখ সাইফুল্লাহ রুমী।

অ্যাকটিভিস্ট সারোয়ার সবুর, অ্যাকটিভিস্ট তুষার আহমেদ, সমাজসেবী সরদার রিহান, সমাজকর্মী মোল্লা হাছানুজ্জামান টিপু, সমাজসেবক গৌরী রায়, সমাজসেবী তমাল চন্দ্র বর্মণ, অভিনেতা নিরঞ্জন নিরু, কবি শহীদুজ্জামান ফিরোজ, কবি শুভ্র বিশ্বাস, লেখক সেলিম আহমেদ খান, লেখক শোয়েব ইবনে শাহীন, কবি আতিয়ার রহমান, কবি ও সংগঠক অরুপ কুমার বড়ুয়া, লালনসংগীত শিল্পী অনামিকা রিতা, কবি ও ছড়াকার নুরউদ্দিন শেখ, কবি ও কথাশিল্পী নাহার মনিকা এবং গবেষক মনিস রফিক।



বিষয়: #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ
রাণীনগরে সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
শোক সংবাদ-নারায়ন দে
ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা-ভাঙচুর
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান