শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » Default Category » তৃষ্ণিত আঁখি
তৃষ্ণিত আঁখি
![]()
সিবগাতুর রহমান::
নিত্য তোমাতে মাখামাখি তবু
তোমার দেখা না পাই,
ওগো সুন্দর তব রূপের সাগরে
ডুবিয়া মরিতে চাই।
তোমার পিয়াসে কতদিন যায়
কত নিশি হয় ভোর,
দেখিতে তোমায় সদা কেঁদে যায়
এই দুটি আঁখি মোর।
দেখিতে তোমারে হে সুন্দরতম
জাগি নিশি একেলা,
তৃষ্ণিত আঁখি খোঁজে অবিরত
উতলা সারাবেলা।
ডাকি তোমায় কত মধুর নামে
সকাল দুপুর ও সাঁঝে,
নয়নে তোমারে পাই না দেখিতে
রেখেছি হৃদয় মাঝে।
ওগো প্রিয়তম খুঁজছি তোমারে
জীবনের মোড়ে মোড়ে,
দেখা দিয়ে মোর মিটাও পিয়াস
রেখো নাগো আর দূরে।
বিষয়: #আঁখি #তৃষ্ণিত




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
