বৃহস্পতিবার ● ৫ জুন ২০২৫
প্রথম পাতা » Draft » সিলেটে টিলা ধস, শিশুসহ এক পরিবারের নিহত ৪
সিলেটে টিলা ধস, শিশুসহ এক পরিবারের নিহত ৪

বজ্রকণ্ঠ ডেস্ক::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় গভীর রাতে ঘরের ওপর টিলা ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন।
শনিবার (৩১ মে) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো মাটিচাপা অবস্থায় রয়েছেন আরেকজন।
স্থানীয়রা জানান, শনিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টানা ভারী বৃষ্টির পর হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত একটি ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও এখনো তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. খোলকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়: #এক #টিলা #ধস #নিহত ৪ #পরিবারের #শিশুসহ #সিলেটে










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 