শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৬ মে ২০২৫
প্রথম পাতা » Draft » লেওয়ানডস্কির জোড়া গোলে শেষটাও ঝলমলে বার্সেলোনার
প্রথম পাতা » Draft » লেওয়ানডস্কির জোড়া গোলে শেষটাও ঝলমলে বার্সেলোনার
২৯৫ বার পঠিত
সোমবার ● ২৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেওয়ানডস্কির জোড়া গোলে শেষটাও ঝলমলে বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক::
লেওয়ানডস্কির জোড়া গোলে শেষটাও ঝলমলে বার্সেলোনার

লা লিগা শিরোপা আগেই নিশ্চিত হওয়ায় সান মামেস স্টেডিয়ামে রোরবারের ম্যাচটি বার্সেলোনার জন্য কার্যত গুরুত্বহীন ছিল। তবুও মাঠে দারুণ পারফর্ম করেছে চ্যাম্পিয়নরা। লিগের শেষ ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। রবার্ট লেওয়ানডস্কির জোড়া গোলে শেষটা ঝলমলে ও রঙ্গিন করে তুলেছে বার্সা।

প্রথমার্ধের শুরুতেই দুটি গোল করেন লেওয়ানডস্কি। আর অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করেন দানি ওলমো।

বার্সা লিগ শেষ করেছে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে, রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে। অ্যাতলেতিকো মাদ্রিদ ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। অ্যাথলেটিক বিলবাও ও ভিয়ারিয়াল যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

রিয়াল বেতিস ও সেল্টা ভিগো ইউরোপা লিগে স্পেনের প্রতিনিধিত্ব করবে এবং অষ্টম স্থানে থাকা রায়ো ভায়েকানো খেলবে কনফারেন্স লিগে।

এই ম্যাচে নিয়মিত খেলোয়াড়দের অনেককেই বিশ্রামে রাখেন বার্সা কোচ হানসি ফ্লিক। এর মধ্যে দুই গোলকিপার ভয়চেক সিজনি ও মার্ক-আন্দ্রে টার স্টেগেন অন্যতম। দলের তৃতীয় গোলকিপার ইনাকি পেনা চার মাস পর প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পান।

ম্যাচের ১৪ মিনিটে গোল করেন লেওয়ানডস্কি। ফারমিন লোপেজের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে অফসাইড এড়িয়ে অ্যাথলেটিক গোলকিপার উনাই সাইমনকে চিপ করে গোল করেন পোলিশ স্ট্রাইকার। ৪ মিনিট পর কর্নার থেকে আসা বলে হেড দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লেওয়ানডস্কি।

জোড়া গোলের পরও চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের ৩১ গোলের রেকর্ড ছুঁতে পারেননি লেওয়ানডস্কি। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ মিস করেন তিনি এবং শেষ পর্যন্ত ২৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকেন।

ম্যাচের ৯২ মিনিটে বক্সের ভিতরে ফাউলের শিকার হন ওলমো। পরে পেনাল্টি কিকে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বার্সার ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন দেন তিনি।



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান