রবিবার ● ২৫ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
মনির হোসেন::

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২৫ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে শনিবার রাত ৮ টা হতে ২৫ মে রবিবার সকাল ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পুলিশের সমন্বয়ে বরগুনার পাথরঘাটা থানাধীন কাকচিড়ার কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা ও ২ টি ডিজিটাল ওয়েট মেশিনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিবরণঃ মোঃ কামরুজ্জামান বাবু (৩২), মোঃ রুবেল মিয়া (৩১), মোঃ শাহীন ব্যাপারী (৪১) এবং মোঃ আল-আমিন (২০) বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত গাঁজাসহ সকল আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযানে #আটক #কোস্টগার্ডের #গাঁজাসহ #পাথরঘাটায় #ব্যবসায়ী #৪ মাদক










গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন 