রবিবার ● ২৫ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » যাত্রীবাহী লঞ্চে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড
যাত্রীবাহী লঞ্চে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্টগার্ড
মনির হোসেন::

ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড
রবিবার (২৫ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, ২৫ মে রবিবার সামসুল হুদা (৫৪) নামের ব্যক্তি ঢাকা হতে কর্ণফুলি-৯ লঞ্চ যোগে ভোলার উদ্দেশ্যে রওনা করেন। মধ্যরাত ৩ টায় পথিমধ্যে শ্বাসকষ্ট জনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উক্ত বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ হতে স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোনকে অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্টগার্ড বেইস ভোলা হতে একটি মেডিক্যাল টিম খেয়াঘাট লঞ্চঘাটে প্রেরণ করা হয়। ভোর ৫ টায় লঞ্চটি খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিক্যাল টিম কর্তৃক অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য অতিদ্রুত কোস্ট গার্ড যানবাহন যোগে ভোলা সদর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে কোস্ট গার্ডের উপস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক যথাসময়ে সুচিকিৎসা পাওয়ায় উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখিত ঘটনাটি তার একটি বাস্তব প্রমাণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বিষয়: #অসুস্থ #কোস্টগার্ড #চিকিৎসা #দিয়েছে #ব্যক্তিকে #যাত্রীবাহী #লঞ্চে #সেবা










মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ
যুক্তরাজ্যে বাংলাদেশি নারী শিক্ষার্থীদের ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির অনন্য সুযোগ
সন্তান বাবার কাছ থেকে যে ৬টি গুণ বা বৈশিষ্ট্য পায়
নিজেকে দিয়েছি ধিক্কার: এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
আমার সাংবাদিকতা শ্রীমঙ্গল থেকে নিউইয়র্ক।
স্পিটালফিল্ডস ও বাংলাটাউন: আমাদের স্থায়ী আবাস 