শুক্রবার ● ১৬ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক
লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক
মনির হোসেন
![]()
লক্ষীপুরের মজুচৌধুরী হাটের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৯ টি ড্রেজার এবং ১ টি বাল্কহেডসহ ২ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৬ মে) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ মে ২০২৫ তারিখ বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন লক্ষীপুর এবং বিআইডব্লিউটিএ এর ট্রাফিক ইন্সপেক্টরের উপস্থিতিতে লক্ষীপুর সদরের মজুচৌধুরী হাট সংলগ্ন মেঘনা নদীর রহমতখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৯ টি ড্রেজার এবং ১ টি বাল্কহেডসহ ২ জন দুষ্কৃতিকারী জহুরুল (৩৪), ফারুক (৩৮) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
আটককৃত ব্যক্তি, জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে লক্ষীপুর সদর উপজেলার ট্রাফিক ইন্সপেক্টর (বিআইডব্লিউটিএ), মোঃ আব্দুর রহমান সিকদার এর নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল অব্যাহত রেখেছে। ফলশ্রুতিতে, কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বহুলাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বিষয়: #আটক #উত্তোলনকাল #ড্রেজার #দুজন #নদী #বালু #বাল্কহেডসহ #মেঘনা #লক্ষীপুর




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
