শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্টের কাঙ্খিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ, দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি ইটভাটার বিরুদ্ধে
প্রথম পাতা » Default Category » জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্টের কাঙ্খিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ, দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি ইটভাটার বিরুদ্ধে
৩৮৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্টের কাঙ্খিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ, দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি ইটভাটার বিরুদ্ধে

জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্টের কাঙ্খিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ, ব্যবস্থা নেওয়া হয়নি ইটভাটার বিরুদ্ধে

মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:

জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত গ্যাসে শতাধিক বিঘা জমির বোরো ধান পুড়ে নষ্টের ঘটনায় ৯৫ জন কৃষকের মাঝে ক্ষতিপূরণ দিলেও কাঙ্খিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ কিছু কৃষকের। এদিকে ভাটা মালিকের বিরুদ্ধে এখনও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ কৃষক ও স্থানীয়রা। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বার উপজেলা প্রশাসনের।

সম্প্রতি জয়পুরহাট সদর উপজেলার পূরানাপৈল এলাকার আরএনবি নামের ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৯৫ জন কৃষকের পুড়ে গেছে জমির ধান, কলা ও ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। বারবার এমন ক্ষতিগ্রস্থ হওয়ায় এঘটনার বিচারের দাবিতে গত ২৭ এপ্রিল হিলি-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ বিভিন্ন দপ্তরে অভিযোগও করে। পরে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শন করে ক্ষতিপূরণসহ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হলরুমে ৯৫ জন কৃষকদের মোট ৮ লাখ ৫১ হাজার ৮৭০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে লোকশান অনুযায়ী এ ক্ষতিপূরণ যথেষ্ট নয় বলে জানান অনেক কৃষক। তবে ক্ষতিপূরণ দেওয়ার সময় ইটভাটা কর্তৃপক্ষ কেউ উপস্থিত ছিলেন না। তাই বারবার এমন ঘটনায় ভাটা বন্ধের দাবি জানান তারা।

পুরানাপৈল বড়তাজপুর এলাকার কৃষক আজাদুল বলেন, এক বিঘা জমিতে ২০ থেকে ২৫ হাজার টাকার ধান বিক্রি হয়। সেখানে এক বিঘাতে ২৬শ টাকা ক্ষতিপূরণ পেয়েছি। নতুন করে সমাধান চাই। না হলে আমার টাকা ফেরৎ নিয়ে যাক।

পুরানাপৈল গতনশহর এলাকার কৃষক মশিউর রহমান বলেন, আমার ১৫ শতক জমিতে ১ হাজার ৮০ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। পাশের জমিতে অন্য কৃষকদের দেওয়া হয়েছে ৭ হাজার ১৪ হাজার টাকা বিঘা। একই জায়গায় জমি এটা কেমনে হলো? কৃষি বিভাগ কি তদন্ত করলো? কৃষি বিভাগ কত পারসেন্ট দিয়েছে আমি জানতে চাই।

পুরানাপৈল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান আলী (হিরো) বলেন, কৃষক ক্ষতিপূরণ দিয়েছে ভাল কথা। কিন্তু এর আগেও ক্ষয়ক্ষতি হয়েছিল, আবারও পরবর্তীতে কৃষকদের এমন ক্ষয়ক্ষতি হবেনা এর নিশ্চিয়তা নাই। এজন্য ইউএনও স্যারের কাছে অনুরোধ করবো ভাটা বন্ধের ব্যবস্থা অথবা নিষেধাজ্ঞা দেয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম বলেন, ভাটা মালিকের সহযোগিতায় ৯৫ জন কৃষকের মাঝে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কাছে আমরা জানিয়েছি, পরিবেশ ছাড়পত্র আছে কিনা অধিকতর তদন্ত করে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর কৃষকরা কাঙ্খিত ক্ষতিপূরণ না পেলে কৃষিবিভাগসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলে বিষয়টি দেখা হবে।



বিষয়: #  #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা
সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু