সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » হবিগঞ্জের নবীগঞ্জে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী’র মৃত্যু বার্ষিকী পালন
হবিগঞ্জের নবীগঞ্জে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী’র মৃত্যু বার্ষিকী পালন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-
![]()
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি (এম, এ, জি) ওসমানীর মৃত্যুবার্ষিকী সোমবার (১৬ ফেব্রুয়ারী) ১৯৮৪ সালের এইদিনে তিনি মৃত্যুবরণ করেন। প্রতি বছরের ন্যায় এভারও ওসমানী স্মৃতি পরিষদের উদ্দ্যাগে বাদ আছর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মসজিদ গেইগের সামনে ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি বদরুজ্জামান চানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইকবাল বাহার তালুকদার, ইসলাম শিক্ষক জিয়াউর রহমান মির, মাওলানা রাসেল আহমদ, হাফিজ ক্বারী আব্দুস সুকুর, ক্বারী মো: আবুল কালাম আজাদ, নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ সভাপতি আব্দুল বাছিত, সদস্য হাফিজ মো: সুহাগ, আব্দুল ওয়াহিদ গেদা, নবীগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুহেল আহমদ, হবিগঞ্জ জেলা সমবায় দলের যুগ্ন আহবায়ক লিয়াকত আলী, আফতাব আলী, ওসমানী স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক বুলবুল আহমেদ, সদস্য সাবু মিয়া, রেজাউল করিম, সিজু মিয়া সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন, মাওলানা মুশাহিদ আহমদ কামালি।
বক্তারা বর্তমান সরকারের প্রতি অনুরোধ করে বলেন, আমাদের সিলেটের কৃতি সন্তান ও মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী সাহেবের জন্মদিন ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন করা হয়।
উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানি ৬৫ বছর বয়সে ১৯৮৪ সালের ১৬ই ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। সিলেটে হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন কবরস্তানে তাকে সমাহিত করা হয়।
বিষয়: #ওসমানী #নবীগঞ্জ #পালন #বার্ষিকী #মুক্তিযুদ্ধ #মৃত্যু #সর্বাধিনা #হবিগঞ্জ










সুনামগঞ্জে সচিব জিল্লুরের নিকটাত্মীয় সোহেল চৌধুরীকে ৬ মাসের কারাদন্ড দিল মোবাইল কোর্ট
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু
বাতাসে দূষণের মাত্রা কমেছে ঢাকার
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ
স্কুল ব্যাগে বই-খাতা নয়, মিলল মরণ নেশা! নরসিংদীতে মাদক সম্রাটের বড় চাল ভেস্তে দিল ডিএনসি!
জনসেবায় অদম্য: অসুস্থ নেতার পাশে ৫৩ নং ওয়ার্ডের প্রিয়মুখ হাজী চান মিয়া বেপারী
একান্নে পদার্পণ করলেন নদীবাংলার কবি রিপন শান, লালমোহনে সম্মাননা ও ইফতার মাহফিল
গাজীপুর পুলিশের ক্ষিপ্রতা: ডাকাতি হওয়া ১৯টি গরুসহ ট্রাক উদ্ধার 