শিরোনাম:
●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিশেষ » তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : অনুষ্ঠিত হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা
প্রথম পাতা » বিশেষ » তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : অনুষ্ঠিত হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা
২০৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : অনুষ্ঠিত হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি ::
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : অনুষ্ঠিত হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জুলাই স্পিরিট ও প্রবাসী সংযোগ – কবি সাহিত্যিক সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দিরাই পৌরসভা সদরস্থ জমজম রেষ্টুরেন্ট মিলনায়তনের এ মহতি অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, প্রবাসী ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্ছু ও উপস্থাপনায় ছিলেন সাংবাদিক গোলাম জিলানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সংগীত শিল্পী আল-হেলাল মোঃ ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এম.আর সজীব, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী,জুলাই যোদ্ধা আতাহার আলী রাহাত,দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের আহ্বায়ক মুস্তাহার মিয়া মুস্তাক,মালেশিয়া প্রবাসী জহির আলী; সৌদি আরব প্রবাসী রায়হান চৌধুরী, গ্রীস প্রবাসী মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতা সানোয়ার হোসেন,বিশিষ্ট গীতিকার মহিবুর রহমান শাহীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাইযোদ্ধা রোবায়েদ আহমদ,দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক রুবেল আহমদ,সভাপতি দেবাশীষ দাস দেবল,সিনিয়র সহ-সভাপতি সমিত বরন দাস,সহ-সভাপতি আরিফ রব্বানী সোহাগ, সহ-সভাপতি মাসুম মিয়া,সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া ও সাংবাদিক নাঈম তালুকদারসহ অন্যান্য সংগঠকবৃন্দ।

বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠনের আহ্বান জানান। তারা প্রবাসীদের অবদান ও কবি-সাহিত্যিকদের ভূমিকার কথা তুলে ধরে বলেন, সমাজে ভালো কাজের স্বীকৃতি ও সম্মান প্রদানের সংস্কৃতি আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দিরাইয়ের সার্বিক উন্নয়ন ও মানবকল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক আল হেলাল বলেন,১৯৭০ সালে পাক আমলে আজকের বাংলাদেশে তৎকালীন সময়ে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদে জনগনের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হত। এখন শুনছি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রদত্ত ভোটাধিকারের আনুপাতিক হারে দলীয়ভাবে উচ্চকক্ষের প্রতিনিধি নিয়োগ করা হবে।

যারা এই কাজটি বাস্তবায়ন করতে চান তাদেরকে মনে রাখতে হবে বাংলার জনগন এই নির্বাচনে কেবলমাত্র হ্যা/না ভোট ও সংসদ সদস্য নির্বাচিত করার জন্য ভোটাধিকার প্রয়োগ করেছেন। সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কোন রাজনৈতিক দল ভোটারদের কাছে এ ব্যাপারে সুস্পষ্টভাবে কোন কথা বলেননি। তাই জনগনের সরাসরি মতামত ব্যতিত দলীয় আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের সিদ্বান্ত গ্রহন করা আর বাংলার জনগনের সাথে প্রতারনা করা একই কথা। তিনি বলেন আইন সভার উচ্চকক্ষ অত্যন্ত সম্মানজনক একটি অবস্থান।

সকল জনগনের সক্রিয় অংশগ্রহন ও মতামত ছাড়া এই সর্বোচ্চ আসনে প্রতিনিধি মনোনয়ন আর ফ্যাসিবাদকে আলিঙ্গন করা একই কথা। “ওরে মুক্তির মন্ত্রে উজ্জীবিত,আন্দোলনেও নাম্বার ওয়ান,জননেতা,মহান নেতা,তারেক রহমান শিরোনামে ৪ অন্তরায় স্বরচিত একটি গানের মাধ্যমে ভবিষ্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি উদাত্ত আহবাণ জানিয়ে আল হেলাল বলেন, আসন্ন সংসদের অধিবেশনে বিস্তারিত আলোচনাক্রমে সিদ্বান্ত নিয়ে,দল বা জোটগতভাবে মনোনিত এবং বাংলার মানুষের ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চকক্ষের সংসদ সদস্য নির্বাচন করার দাবী দেশের আপামর জনসাধারণের প্রাণের দাবী। আমরা আশা করি সংখ্যাগরিষ্ট দলের নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ দাবীর প্রতি সম্মান জানিয়ে ৭১ এর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনায় বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

সভায় বক্তারা দিরাই উপজেলার ভাটিপাড়ার বিখ্যাত জমিদার আসাম পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচিত সংসদ সদস্য খান বাহাদুর গোলাম মোস্তফ চৌধুরী,বিধানসভার নির্বাচিত সদস্য সাবেক মন্ত্রী অক্ষয় কুমার দাস,যুক্তফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সামাদ আজাদ,পাকিস্তান আমলে গণভোটে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য আব্দুল হেকিম চৌধুরী,৭০ এর প্রাদেশিক নির্বাচনসহ ৭ বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত,৮৮ সালের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট গোলাম জিলানী চৌধুরী,৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, পরবর্তীতে নির্বাচিত ড.জয়াসেন গুপ্তা ও দুই বারের নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের নেতা নাছির উদ্দিন চৌধুরীসহ দিরাই-শাল্লা থেকে বিভিন্ন সময়ে নির্বাচিত সকল সংসদ সদস্যগনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,যাত্রা,নাটক,কবিতা,বাউল গান আর পালাগানসহ আবহমান কালের সংস্কৃতির সাথে ওৎপ্রোতভাবে জড়িত সৃজনশীল সংস্কৃতিবান ব্যক্তিত্বরাই এ অঞ্চলে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সম্প্রীতির এ জনপদে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপি নাছির উদ্দিন চৌধুরী শুধুমাত্র একজন রাজনীতিবিদ নয় তিনি একজন কবিও বটে। এছাড়াও গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) সহ স্থানীয় বাউল কবি ও বাউল গানের পৃষ্ঠপোষকতায় তাঁর সক্রিয় অবদান রয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

​সিলেটের ফুটপাত সংকটের স্থায়ী সমাধানে লন্ডনের আদলে ‘স্ট্রিট মার্কেট’ মডেলের প্রস্তাব সৈয়দ মিজানের! ​সিলেটের ফুটপাত সংকটের স্থায়ী সমাধানে লন্ডনের আদলে ‘স্ট্রিট মার্কেট’ মডেলের প্রস্তাব সৈয়দ মিজানের!
​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ ​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর ​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে? কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম