সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ
সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ
মনির হোসেন ::
![]()
চট্টগ্রামের সীতাকুন্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী এবং বিদেশি সিগারেট পাচার করা হবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৯ টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লক্ষ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও ১,২৯৮ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যান চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #আসা #জব্দ #ফাঁকি #বস্ত্র #ভারতীয় #শুল্ক #সামগ্রী #সিগারেট #সীতাকুন্ড










সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস 