মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ):

নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে ২০২৫ সালের ফিতা কেটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, উপজেলা চালকল মিল মালিক গ্রæপের সভাপতি মখলেছুর রহমান বাবু, সম্পাদক জাকির হোসেন জুয়েলসহ অনেকেই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, ২০২৫ সালে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের অংশ হিসাবে ৪৯ টাকা কেজি দরে অটো ও হাস্কিং মিল থেকে ২৩২৮ মেট্রিক টন সিদ্ধ চাল ও কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১৩৩৮ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। উদ্বোধনের দিনে একজন মিলার ৯ মেট্রিকটন চাল ও একজন কৃষক ৩ মেট্রিকটন ধান দিয়েছেন বলে এ কর্মকর্তা জানান।
বিষয়: #অভ্যন্তরীণ #উদ্বোধন #ধান-চাল #বোরো #রাণীনগরে #সংগ্রহের




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
