শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » Draft » ফুলবাড়ীতে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের কারনে বোরো ধান থেকে বঞ্চিত কৃষক
ফুলবাড়ীতে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের কারনে বোরো ধান থেকে বঞ্চিত কৃষক
![]()
মোঃ জাহাঙ্গীর হোসেন ,ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ীতে জমি পাশে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ থাকায় প্রতিবছর আমন ও বোরো ধান থেকে বঞ্চিত হচ্ছেন বর্গাচাষি কৃষক আব্দুল জব্বার। গাছ গুলো কেটে ফেলা ও ধানের ক্ষতিপুরনের দাবিতে ইউক্যালিপটাস গাছের মলিকের বিরুদ্ধে পৌরসভায় অভিযোগ।
![]()
ফুলবাড়ী পৌরা এলাকা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল জব্বার প্রায় ১০ বছর যাবৎ মিজানুর রহমান বাবুর জমি চাষ করে আসছন। সেই জমির পাশে বুড়ি পুকুর নামে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের পাড়ে একই এলাকার মোস্তাকিম (মোস্তা) নামে এক ব্যাক্তি জলবায়ুর জন্য সবচেয়ে বিপদজনক গাছ ইউক্যালিপটাস রোপন করেন। সেই গাছের ছায়া, পাতা ও ডাল ভেঙ্গে জমিতে পড়ার কারনে বিগত ৫ বছর থেকে বর্গাচাষি আব্দুল জব্বার প্রায় ৬০ শতক জমিতে ধান রোপন করেও আমন ও বোরো ফসল থেকে বঞ্চিত হচ্ছেন।
![]()
এতে তিনি প্রতিবছর অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত ৮(মে) পৌরসভায় অভিযোগে তিনি বলেন, আমার জমির পাশে এই ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ গুলো আমার জমিতে ব্যপক ক্ষতি সাধন করছে। তাই প্রশাসকের কাছে আবেদন যেন দ্রুত সময়ের মধ্যে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ গুলো কেটে ফেলার ব্যবস্থা গ্রহন করেন।তিনি বলেন আমি একজন গরিব অসহায় কৃষক আমন মৌসুমে ধান ঘরে তুলতে পারিনি সরকারের কাছে আকুল আবেদন আমি যেন কিছু ক্ষতিপূরণ পাই।
বিষয়: #ইউক্যালিপটাস #কৃষক #ক্ষতিকর #ফুলবাড়ী










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 