বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » Draft » বিদ্যুতের ভোগান্তিতে সীমাহীন দূর্ভোগে শহরের বাসিন্দারা
বিদ্যুতের ভোগান্তিতে সীমাহীন দূর্ভোগে শহরের বাসিন্দারা
বিদ্যুতবিহীন হয়ে পড়েছে হবিগঞ্জ। গুড়ি গুড়ি বৃষ্টি আর মধ্যম আকৃতির দমকা হাওয়াতে চলে যায় বিদ্যুত। কোনো কোনো এলাকায় একবার গেলে আসেনি প্রায় ৬ ঘন্টা। আবার ৬ ঘন্টা পর ৩০মিনিট দিলেও পরে আসার নাম নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১২ টায় শহরসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুত ছিলো না। আবার বিদ্যুত অফিস থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। বিদ্যুত অফিসের এমন ঘটনা নতুন কিছু নয়। গত ৭ দিন ধরেই এমনটি চলছে। একবার বিদ্যুত নিলে আর দেয়ার কথা মনে থাকে না কর্তৃপক্ষের। এদিকে পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও তার টনক নড়েনি। তিনি আদালতে দায়সারাভাবে জবাব দিয়েছেন। যা বিজ্ঞ আদালত গ্রহণ না করে আগামী ১০জুন শুনানীর জন্য ধার্য্য করেন। শহরবাসী আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। অন্যথায় তারা বিদ্যুত বিভাগের বিরুদ্ধে কর্মসূচির প্রস্তুতি নিবেন।
বিষয়: #বিদ্যুত










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 