শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সংঘাত, ক্ষতির শঙ্কায় অর্থনীতি
প্রথম পাতা » বিশেষ » বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সংঘাত, ক্ষতির শঙ্কায় অর্থনীতি
৩৭২ বার পঠিত
শুক্রবার ● ২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সংঘাত, ক্ষতির শঙ্কায় অর্থনীতি

বজ্রকণ্ঠ ডেস্ক::

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সংঘাত, ক্ষতির শঙ্কায় অর্থনীতি

কয়েক মাস ধরে চলা বাকযুদ্ধের পর প্রতিবেশী বাংলাদেশ ও ভারত একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এখন সরাসরি প্রভাব ফেলছে ব্যবসা-বাণিজ্যে, বিশেষ করে পোশাক শিল্পে।

বাংলাদেশ সরকার গত মাসে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করে দেয়, দেশীয় শিল্প রক্ষার যুক্তি দেখিয়ে। এর আগে হঠাৎ করেই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত, যার আওতায় বাংলাদেশ ইউরোপ ও আমেরিকায় পণ্য পাঠাতে ভারতীয় বন্দর ও বিমানবন্দর ব্যবহার করত।

এই সিদ্ধান্ত বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধাক্কা দিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশটি ২০২৩ সালে ৩ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করে, যার একটি বড় অংশ ভারতীয় পথ ব্যবহার করে দ্রুত পৌঁছানো সম্ভব হত।

এমজিএইচ গ্রুপের প্রধান আনিস আহমেদ বলেন, ভারতের পথ ব্যবহার করে মালামাল এক সপ্তাহে পৌঁছানো যেত, এখন সমুদ্রপথে তা আট সপ্তাহ পর্যন্ত সময় নিচ্ছে। এটি দ্রুত-ফ্যাশন রপ্তানিতে বড় প্রতিবন্ধকতা।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে রয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সাম্প্রতিক চীন সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘চীনা অর্থনীতির সম্ভাব্য সম্প্রসারণ’ হিসেবে উল্লেখ করায় ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। দিল্লি মনে করছে, এই মন্তব্য তাদের কৌশলগত দুর্বলতাকে সামনে এনেছে।

বিশ্লেষকেরা বলছেন, ইউনূসের বক্তব্যের উদ্দেশ্য ছিল আঞ্চলিক সংযোগ উন্নয়ন, তবে সেটি রাজনৈতিক উত্তেজনার শিকার হয়েছে। তিস্তা নদী প্রকল্পে চীনের ১০০ কোটি ডলারের সম্ভাব্য বিনিয়োগ এই উত্তেজনায় ঘি ঢেলেছে।

বাণিজ্যিকভাবে উভয় দেশই একে অপরের ওপর নির্ভরশীল। ভারত ২০২৪ সালে বাংলাদেশে ১৬০ কোটি ডলারের সুতা রপ্তানি করেছে, যার এক-তৃতীয়াংশ গেছে স্থলপথে। বর্তমানে নিষেধাজ্ঞায় উভয় দেশই ক্ষতির মুখে।

বাংলাদেশের বিশ্লেষকেরা বলছেন, ভারত যেভাবে তার উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশের পথ ব্যবহার করে সময় ও খরচ বাঁচায়, বাংলাদেশও তার দেওয়া ট্রানজিট সুবিধাগুলো পুনর্মূল্যায়ন করতে পারে।

এদিকে, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপট আরও উত্তপ্ত। গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে দুর্নীতি, মানবতাবিরোধী অপরাধ ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানালেও দিল্লি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব শ্যাম শরণ বলেন, বাংলাদেশিদের বোঝা উচিত যে আমরা হাসিনাকে সহজে তুলে দিতে পারি না। আমরা জানি, তাকে ফিরিয়ে দিলে তার কী পরিণতি হবে। আমি মনে করি, ভারতীয় জনমতও সেটি সমর্থন করবে না।

অন্যদিকে, ভারত ভিসা জটিলতা বাড়ানোয় বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ বাড়ছে। আগে বছরে ২০ লাখের মতো বাংলাদেশি ভারত সফর করতেন, বর্তমানে ভিসা ইস্যুর হার ৮০ শতাংশের বেশি কমে গেছে।

আবার, ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কোন্নয়নের চেষ্টাও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রসচিবের সাম্প্রতিক ঢাকা সফর ছিল ১৫ বছরের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের সফর। যদিও কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর স্থগিত হয়েছে।

এমন পরিস্থিতিতে বিশ্লেষকেরা সতর্ক করছেন, দুই দেশ যদি সংযম না দেখায়, তবে কেবল রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবে দুই দেশই বড় ক্ষতির মুখে পড়বে। জনসাধারণের মধ্যকার সুসম্পর্কও ক্ষয়ে যেতে পারে।

সূত্র: বিবিসি



বিষয়: #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির এনসিপিতে যোগদান শিক্ষক ও উন্নয়নকর্মী উখিয়ার ওসমান গণির
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’ স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব: আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’
​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’ ​হাওরপাড়ে সুরের ডানা: (প্রস্তাবিত) বাউল সম্রাটের নামে নির্মিত হচ্ছে ‘শাহ আব্দুল করিম আন্তর্জাতিক বিমানবন্দর’
মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ” মতিয়ার চৌধুরীর “নবীগঞ্জের ইতিকথা : আঞ্চলিক ইতিহাস, স্মৃতি ও পরিচয়ের বহুমাত্রিক পাঠ”
প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’ প্রতিটি গুম-খুনের বিচার চাই: ন্যায়ের শাসন না থাকলে ‘রাষ্ট্র’ নয়, সেটা ‘মগের মুল্লুক’
শর্ষে ভাত রাঁধবেন যেভাবে শর্ষে ভাত রাঁধবেন যেভাবে
জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা
ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেয়া হবে আজ

আর্কাইভ

---
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস