রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভেড়ামারা বামন পাড়া গ্রামে জমি ক্রয় সংক্রান্ত বিবাদ এর যের ধরে ব্যবসায়ীর দোকান লুট ভাঙচুর
ভেড়ামারা বামন পাড়া গ্রামে জমি ক্রয় সংক্রান্ত বিবাদ এর যের ধরে ব্যবসায়ীর দোকান লুট ভাঙচুর
নিজস্ব প্রতিনিধি:
![]()
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামে একটি জমি ক্রয় সংক্রান্ত ঘটনা নিয়ে ওয়ালটন শোরুম ব্যবসায়ী মেজবার বিশ্বাস এর নগদ টাকা,ফার্নিচার ও ওয়ালটন শোরুমে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। জানা গেছে ২৫ এপ্রিল শুক্রবার রাত দশটার দিকে বামনপাড়া মহিউদ্দিন বিশ্বাসের ছেলে মেজবারের দোকানে যাই চাঁদ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জানবার আলী সহ প্রায় ৩০ জন ক্যাডার বাহিনী। একটি জমি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে জানবার ও মেজবারের মধ্যে আলোচনার শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে জানবারের লোকজন শোরুমের ফ্রিজ, টেলিভিশন, খাট সহ বিভিন্ন মালামাল লুট করে এবং তাদের কয়েক জনকে আহত করে ড্রয়ার ভেঙে ৫ লক্ষ ৬০ হাজার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। জানবার আলীর নেতৃত্বে রবি মামুন রকি সহ প্রায় ৩০ জন কুখ্যাত সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা ঘটায়। ভূক্তভোগী পরিবারটি জানায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করে সন্ত্রাসীরা। এ ব্যাপারে ভেড়ামারা থানা কে অবগত করলে পুলিশ ঐ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিষয়: #ক্রয় #গ্রাম #জমি #দোকান #পাড়া #বামন #বিবাদ #ব্যবসায়ী #ভাঙচুর #ভেড়ামারা #লুট #সংক্রান্ত










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 