শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » নবাবগঞ্জে পুকুর নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক মতিন
প্রথম পাতা » Draft » নবাবগঞ্জে পুকুর নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক মতিন
৪০২ বার পঠিত
শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবাবগঞ্জে পুকুর নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক মতিন

নবাবগঞ্জে পুকুর নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক মতিন

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর):

পুকুর নিয়ে দ্বন্দ্বে দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক আব্দুল মতিন। এবিষয়ে ২০ জনের বিরুদ্ধে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বড়ভাই এমদাদুল হক। আসামিরা পলাতক রয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলছে বলছেন, থানা পুলিশ।

এজাহার সুত্রে জানা যায়, উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের পুটিহার গ্রামের সাংবাদিক আব্দুল মতিন ও তার বড়ভাই এমদাদুল হকসহ পাঁচ ভাই তাদের বাবার পৈত্রিক সুত্রে পাওয়া ১ একর ৩৭ শতক জমির একটি পুকুর ভোগ দখল করে আসছেন। পুকুরে সব ভাইয়েরা একত্রে হয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। কিন্তু প্রতিবেশী আহসানুল কবির শামীম, নিজামুল হাসান শিশির, আলম ও খরু এই পুকুর তাদের বলে দাবি করে আসছে এবং মাঝেমধ্যে এই পুকুরে তারা মাছ চুরি করে থাকে। এর আগে মাছ চুরির বিষয়ে থানায় মামলা করা হয়েছে, আদালতে তা চলমান। তবে তাদের এই পুকুরের কোন কাগজপত্র নেই।

নবাবগঞ্জে পুকুর নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সাংবাদিক মতিন-02

এরিপ্রেক্ষিতে গত ২০ এপ্রিল রোববার সকালে সাংবাদিক আব্দুল মতিন পরিবারের লোকজন নিয়ে জেলেদের মাধ্যমে ঐপুকুর মাছ ধরতে যায়। এসময় খবর পেয়ে ১নং বিবাদী আহসানুল কবির শামীম ও ২নং বিবাদী নিজামুল হক শিশিরের নির্দেশে বাঁকি বিবাদীরা দেশীয় অস্ত্র রামদা, চায়নিজ কুড়াল, তীর ধনুক, দা, পশু কুড়াল , হাঁসুয়া, লোহার রোড ও লাঠি-সোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় নিজেকে বাঁচাতে আব্দুল মতিন দৌড়ে তার চাচার বাড়িতে আশ্রয় নেন। তারপরও বিবাদীরা ঐবাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে মতিনকে ধরে পুকুর পাড়ে নিয়ে যায় এবং চায়নিজ কুড়াল, রামদা ও পশু কুড়াল দিয়ে আব্দুল মতিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। পশু কুড়ালের ডেট দিয়ে তার দুই পা ও এক হাত ভেঙে ফেলে। এছাড়াও তাকে মেরে ফেলার উদ্দেশ্যে মাথায় সজোড়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে দেয়। তাকে বাঁচাতে তার চাচাতো ভাইয়েরা ছুটে আসলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আব্দুল মতিনের অবস্থা আশঙ্কা হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বড়ভাই এমদাদুল হক বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন বলেন, গত ২১ এপ্রিল সাংবাদিক আব্দুল মতিনের বড়ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক রয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।



বিষয়: #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি