শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশেষ » দুই বোনাসসহ শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দাবী
প্রথম পাতা » বিশেষ » দুই বোনাসসহ শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দাবী
৩৩৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই বোনাসসহ শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দাবী

মুহাম্মদ আলম, বার্তা সম্পাদক-চট্টগ্রাম:

দুই বোনাসসহ শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দাবী

শ্রমিকদের সাপ্তাহিক ছুটিসহ দুই ঈদে দুই বোনাস প্রদানের দাবি দিয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান। তিনি বলেন, শ্রমিকের পরিশ্রমে সম্পদ গড়ে মালিক। শ্রমিক কর্মচারীদের কোনোভাবে অবহেলা করা যাবেনা। মালিকপক্ষের উচিত, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা। শহর শ্রমিক কল্যাণ ৩নং ওয়ার্ড পূর্ব ও পশ্চিম শাখার যৌথ শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আমিনুল ইসলাম হাসান। দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ৩নং পশ্চিম শাখার সভাপতি মুহাম্মদ তৈয়বুল ইসলাম এর সভাপতিত্বে ও পূর্ব শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রোকনের সঞ্চালনায় এবং হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীরের পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের দাবী-দাওয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সমস্ত দাবী আদায়ের আশ্বাস দেন আমিনুল ইসলাম হাসান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন, শহরের সিনিয়র সহ-সভাপতি এম ইউ বাহাদুর, দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি এডভোকেট মামুনুর রশিদ, শহর শ্রমিক কল্যাণের প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ আলম মাসুদ, দোকান কর্মচারী ইউনিয়ন সহ-সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দীন, এবিসি রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান। শ্রমিক সমাবেশে শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে কোন আপোষ করা হবে না বলে শ্রমিক নেতৃবৃন্দ হুঁশিয়ারী উচ্চারণ করে জোড়ালো বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন, শহর শ্রমিক কল্যাণ ৩নং ওয়ার্ড পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ আবুল কালাম, সহ-সভাপতি আজিজ উদ্দিন দিনার, পশ্চিম শাখার সহ-সভাপতি মাসুউদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল সরওয়ার রাসেল, শ্রমিক নেতা তামীম চৌধুরী, হাফেজ জাহাঙ্গীর আলম, মোঃ আলম, মোঃ ইসমাইল, মোঃ জমির, মোঃ আরফাত, কাসেম প্রমূখ।



বিষয়: #  #  #  #


বিশেষ এর আরও খবর

সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান
গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ
পবিত্র শবে বরাত উপলক্ষে  বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন
ত্রিশালে দেশের প্রথম আধুনিক অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর ত্রিশালে দেশের প্রথম আধুনিক অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর
নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি  সহায়ক  দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা ‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি সহায়ক দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা
শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি
রাষ্ট্র কতটা নিষ্ঠুর হলে এমন অন্যায় সম্ভব হয়? রাষ্ট্র কতটা নিষ্ঠুর হলে এমন অন্যায় সম্ভব হয়?
শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান
অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা