শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » বিরামপুরে সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে
প্রথম পাতা » Draft » বিরামপুরে সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে
৩১৯ বার পঠিত
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিরামপুরে সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে

হিলি, দিনাজপুর, নিজস্ব প্রতিবেদক :::
বিরামপুরে সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে
দিনাজপুরের বিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুলের (৫৫) বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত, মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুল বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ইসলামপাড়া মহল্লার মৃত আমির উদ্দিনের ছেলে। তিনি জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

অপর দিকে অভিযোগকারী সাংবাদিক জাকিরুল ইসলাম (৩২) দৈনিক নয়া দিগন্ত ও সকালের সময়ের বিরামপুর উপজেলা প্রতিনিধি।

থানায় লিখিত অভিযোগ ও সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুল সাংবাদিকের প্রতিবেশী। সাংবাদিক তার ক্রয় ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। পরবর্তীতে ওই বসতবাড়ির সীমানা নিয়ে জাকিরুল ইসলাম সাংবাদিকের সঙ্গে জাতীয় পার্টি নেতা মোস্তাফিজুর রহমানের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমান একাধিকবার ওই বসতবাড়ির সীমানাপ্রাচীর সংলগ্ন জমি জোরপূর্বক জবর দখলের চেষ্টা করেন।

বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে জাতীয় পার্টির নেতা ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ওই সাংবাদিকের বাড়ির সীমানা প্রাচীরটি ভেঙে দেন। সীমানাপ্রাচীর থেকে সাংবাদিকের বাড়ির অভ্যন্তর অংশে জোরপূর্বক একটি পৃথক সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন।

পরে, সাংবাদিক জাকিরুল ইসলাম তার বসতবাড়ির জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ কাজে বাঁধা দিলে জাতীয় পার্টির ওই নেতা তাকে মারধর করেন এবং মাটিতে ফেলে দেন। এ সময় সাংবাদিকের স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে আসলে মোস্তাফিজুর রহমান তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এছাড়া, সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ কাজে ওই সাংবাদিক কোনো ধরনের বাধা দিলে তাকে ও তার পরিবারকে দেখে নেয়ার হুমকি দেন জাতীয় পার্টির ওই নেতা।

এবিষয়ে জাতীয় পার্টির বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুলের বক্তব্য নেয়ার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দেয়ার ঘটনায় এক সাংবাদিক গত বৃহস্পতিবার রাতে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের জন্য শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। তদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আর এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম ওরফে মামুনের সঙ্গে কথা বলার জন্য সাংবাদিককে পরামর্শ দেয়া হয়েছে বলে জানান থানার ওসি।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল সকালে জাতীয় পার্টি নেতা মোস্তাফিজুর রহমান সেখানে জোরপূর্বক সীমানা প্রাচীর দেয়ার চেষ্টা করেন। পরে, ওইদিন দুপুরে ওই সাংবাদিক এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নুজহাত তাসনীমের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে, ইউএনও পৌরসভার নকশাকার মো. মনিরুজ্জামানকে অভিযোগ তদন্তের জন্য পাঠান। নকশাকার ঘটনাস্থলে দু’পক্ষের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। কিন্তু সে সময় জাতীয় পার্টির ওই নেতা মীমাংসায় রাজি হননি বলে জানা গেছে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি