শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩
মোহাম্মদপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৩
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (১১এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে নারীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ওবায়দুল (১৯), সিয়াম (১৯), মিঠু (১৯), হেলাল (২০), শাওন (২১), সাব্বির (২০), রিয়াজ (২৬), আল আমিন বাবু (৩৮), বসির (৩৮), শাহিন (২৫), মোহন (২৬), আব্দুস সালাম (৩৫) ও সুমন (৩৫)।
গ্রেফতাদের মধ্যে ডিএমপির মামলায় ৪ জন, দুস্যতা মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ৬ জন ও খুনের মামলায় এক আসামি রয়েছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিষয়: #অভিযানে #গ্রেফতার ১৩ #দিনব্যাপী #মোহাম্মদপুরে #সাঁড়াশি










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 