বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাতারবাড়িতে চুরি হওয়া এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী
মাতারবাড়িতে চুরি হওয়া এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক
![]()
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় নৌকন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট হতে বিভিন্ন সময়ে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট কক্সবাজারের মহেশখালী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। বিভিন্ন সময়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট এর বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে মহেশখালীর নৌবাহিনী কন্টিনজেন্ট বিশেষ অভিযান পরিচালনা করে৷ অভিযানে একটি তালাবদ্ধ ঘর হতে বিভিন্ন সময় চুরি হওয়া নির্মাণ সামগ্রী, অ্যাঙ্গেল বার, বিমবার ও স্ক্র্যাপসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসমূহের ভিত্তিমূল্য প্রায় এক কোটি টাকা। জব্দকৃত মালামালসমূহ স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাতারবাড়িসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।
বিষয়: #উদ্ধার #এক #করেছে #কোটি #চুরি #টাকা #নৌবাহিনী #মাতারবাড়ি #মালামাল #হওয়া




এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল
খালেদা জিয়ার জন্য জার্মানী থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
এভারকেয়ার থেকে মায়ের বাসায় জুবাইদা
শিবগঞ্জে পুকুর পাহারাদারকে হত্যা
বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করেছেন ট্রাইব্যুনাল
সচিবালয়ের নতুন ভবনে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি
