শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন গ্যারি স্টিড
প্রথম পাতা » Draft » নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন গ্যারি স্টিড
২৮৪ বার পঠিত
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন গ্যারি স্টিড

স্পোর্টস ডেস্ক::
নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন গ্যারি স্টিড

নিউজিল্যান্ডের সাদা বলের কোচিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গ্যারি স্টিড। আজ মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, আর কিউইদের টি-টোয়েন্টি ও ওয়ানডে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না। তবে টেস্ট ক্রিকেট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এক মাসের মধ্যে সেটিও জানিয়ে দেবেন ৫৩ বছর বয়সী এই কোচ।

২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে নিউজিল্যান্ডের তিন ফরম্যাটেই কোচের দায়িত্ব পালন করে আসছেন স্টিড। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবশেষে অবসরে যাচ্ছেন তিনি।

স্টিড বলেন, ‘আমি কিছুদিন ভ্রমণজীবন থেকে দূরে থাকতে চাই এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। আমার লক্ষ্য ছিল কম অভিজ্ঞতাসম্পন্ন একটি দলের সঙ্গে ভালোভাবে মৌসুম শেষ করা।’

‘গত ছয়-সাত মাস ধরে আমরা প্রায় নিরবচ্ছিন্নভাবে ক্রিকেট খেলছি, সেপ্টেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত। এখন আমি নিজের ভবিষ্যৎ বিকল্পগুলো বিবেচনা করতে চাই। আমি মনে করি আমার কোচ হিসেবে আরও কিছু দেওয়ার আছে, তবে সব ফরম্যাটের প্রধান কোচ হিসেবে নয়।’

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, আগামী সপ্তাহে কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে। তবে সব ফরম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগ দেবে কিনা তা এখনো স্পষ্ট করেনি সংস্থাটি।

স্টিডের অধীনে ২০১৯ বিশ্বকাপ, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। তার সবচেয়ে বড় সাফল্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপা জয়।

এক বিবৃতিতে এনজেডসি-র হাই পারফরম্যান্স কর্মকর্তা ব্রায়ান স্ট্রোনাচ বলেন, ‘গ্যারির পারফরম্যান্স দীর্ঘ সময় জুড়ে প্রশংসনীয় ছিল। তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার জন্য সময় চাচ্ছেন, এতে আমরা সন্তুষ্ট।’

‘এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সব ফরম্যাটের জন্য একক কোচ অথবা বিভক্ত কোচিং কাঠামোর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রার্থীদের আবেদন দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, আগামী জুনে গ্যারি স্টিডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন বিজ্ঞপ্তি দেওয়ার ফের আবেদন করবেন কিনা, সেটি এখনো জানাননি স্টিড।



বিষয়: #  #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে