সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনে কোস্টগার্ড দেখে পালিয়ে গেল দস্যুরা, দেশীয় অস্ত্র উদ্ধার
সুন্দরবনে কোস্টগার্ড দেখে পালিয়ে গেল দস্যুরা, দেশীয় অস্ত্র উদ্ধার
মনির হোসেন, মোংলা :::
![]()
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল সোমবার দুপুর ২টায় বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। জননিরাপত্তায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
বিষয়: #অস্ত্র #উদ্ধার #কোস্টগার্ড #গেল #দস্যুরা #দেখে #দেশীয় #পালিয়ে #সুন্দরবন










কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা 