রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » Draft » মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা
মোংলা প্রতিনিধি::
![]()
মোংলায় বিএনপির মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সরকারী টি,এ ফারুক স্কুল এন্ড কলেজে এ আলোচনা সভার আয়োজন করে পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপি। মাদকবিরোধী এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী।
প্রধান অতিথির বক্তৃতায় জুলফিকার আলী বলেন, মাদকে সয়লাব হয়ে গেছে গোটা এলাকা। বিভিন্ন এলাকা থেকে পুলিশকে মাদকের তথ্য দেয়ার পরও পুলিশ কোন ভূমিকা রাখছেনা। ফলে বেপরোয়া হয়ে উঠেছে মাদককারবারী চক্র। মাদকের কারণে বেড়েছে চুরি-ডাকাতি ও ছিনতাই। অহরহ দিনে দুপুরে বাড়ীঘর-দোকানপাটে চুরি হচ্ছে। মাদকে সমাজ নষ্টের পাশাপাশি পরিবারও ধ্বংস হচ্ছে। তাই যারা মাদক বেচাকেনা ও সেবনে জড়িত তাদের পরিবারকে বয়কট করতে হবে। মাদক নির্মুলে ওয়ার্ডে ওয়ার্ডে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সভায় পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগম বলেন, এক একজন মাদক ব্যবসায়ী তাদের বাড়ীতে বিল্ডিং গড়ে তুলছে। গাড়ী-বাড়ী নিয়ে আলিশান চলাফেরা করছে। এ দেখেও অনেক লোভী মানুষও মাদক ব্যবসায় জড়াচ্ছে। তাই দিনকে দিন মাদকের কারবার বাড়ছে।
মাদকবিরোধী এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, পৌর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, আঃ সালাম ব্যাপারী ও রফিকুল ইসলাম। #
আবু হোসাইন সুমন
বিষয়: #আলোচনা #বিএনপি #মাদকবিরোধী #মোংলায় #সভা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 