সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গুলিসহ দুই ডাকাত আটক
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গুলিসহ দুই ডাকাত আটক
” কোস্টগার্ডের গুরুত্বপূর্ণ নিউজ ”
মনির হোসেন :::
![]()
কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র, ১ রাউন্ড তাজা গোলা, ২টি ফাঁকা কার্তুজসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
![]()
আটক দুই ডাকাতের নাম মোঃ আঃ রহিম (২৪) ও আঃ খালেক (৪৪)। এরা দুজনেই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট পাড়া এলাকার সাধারণ জনগণের উপর একদল কুখ্যাত ডাকাত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো বলে জানা যায়। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
![]()
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত দলের সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ধলঘাট পাড়া এলাকায় একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ৭ এপ্রিল সোমবার মধ্যরাত ১টা ৪০ মিনিটে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ ডাকাত দলের ২ জন সক্রিয় সদস্য আঃ রহিম ও আঃ খালেককে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কেইস, ১ টি অস্ত্রের ক্লিনিং রড ও ২ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #কোস্টগার্ড #কোস্টগার্ডের #গুরুত্বপূর্ণ #গুলিসহ #ডাকাত #দুই #দেশীয় #নিউজ #মহেশখালী










গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন 