শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার দ্বন্দ্বের জেরে ভাঙচুর-আগুন
ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার দ্বন্দ্বের জেরে ভাঙচুর-আগুন
বজ্রকণ্ঠ সংবাদ:::
![]()
রাজবাড়ীতে বিএনপির দুই সহযোগী সংগঠন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার দ্বন্দ্বের জের ধরে অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের আজাদী ময়দানে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
এর কিছু পর রাত ১০টার দিকে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পার্কিং করা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের প্রাইভেটকারে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের দাবি রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের নেতৃত্বে একদল যুবক কোনো কারণ ছাড়াই আজাদী ময়দানে আমার অফিসে ভাঙচুর চালিয়েছে।
অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ফেসবুক লাইভে এসে বলেন ,জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ঈদের আগে আমার কাছে চাঁদা দাবি করে। তার দাবি করা চাঁদা না দেয়ায় সে তার লোকজন নিয়ে আমার ওপর হামলা করে আমার প্রাইভেটকার আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের প্রাইভেটকারেও আগুন লাগে। এ দুটি ঘটনায় শহরে থমথমে অবস্থা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মো. মাহমুদুর রহমান।
বিষয়: #আগুন #ছাত্রদল #জেরে #দল #দ্বন্দ্বের #নেতা #ভাঙচুর #স্বেচ্ছাসেবক










উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
রাণীনগরে গাঁজাসহ আটক ২ 