সোমবার ● ১৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাণীনগরে গাঁজাসহ আটক ২
রাণীনগরে গাঁজাসহ আটক ২
কাজী আনিছুর রহমান, রাণীনগর(নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ রনি (২০) ও রকি (২৩) নামের দুই যুবককে আটক করেছে র্যাব নাটোর ক্যাম্পের একটি টহল দল। রোববার রাতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এঘটনায় রাতেই র্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,র্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় রোববার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে দেড় কেজি গাঁজাসহ রনি ও রকি নামের দুই যুবককে আটক করা হয়। আটক রনি উপজেলার চকাদীন গ্রামের বাবলুর ছেলে এবং রকি নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রাতেই তাদেরকে থানায় সোর্পদ করে র্যাবের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় আটক রনি ও রকিকে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।










জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ করেন এমপি ফজলুর রহমান
উমাইরগাঁও মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ের পুরস্কার বিতরণ
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
PSEA সংক্রান্ত অভিযোগ, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, প্রকল্প তহবিলের অপব্যবহার
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ 