শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » Draft » মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলি, আহত ২
মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলি, আহত ২
বজ্রকণ্ঠ সংবাদ:::
![]()
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদক চোরাকারবারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও এলোপাতাড়িভাবে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২জন মাদক চোরাকারবারী আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামের মাদক চোরাকারবারী সোহেল ও সাগর মুন্সিগঞ্জ বাজারে অবস্থানকালে মুন্সিগঞ্জ এলাকার শীর্ষ মাদক চোরারকারবারী মুকুল ও নিহাজ তাদের ওপর হামলা করে। হামলায় সাগর (২৭) সোহেল (২৮) আহত হয়। ফেনসিডিলের বকেয়া পাওনা টাকার দাবিতে তাদের ওপর হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানায়। হামলার ঘটনার পর মাদক চোরাকারবারী সাগর ও সোহেলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র চোরকারবারী সংগবদ্ধ হয়ে মুন্সিগঞ্জ বাজার এলাকার মাদক চোরাকারবারী নিহাজের বাড়িতে হামলা চালায় এবং বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় হামলকারী মাদক চোরাকারবারীরা অন্তত ১৫-১৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে অবস্থান নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ফেনসিডিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদক চোরাকারবারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
বিষয়: #আহত #করে #কেন্দ্র #গুলি #চাওয়া #টাকা #মাদক #সংঘর্ষ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 